ওরা হারিয়ে যাচ্ছে
-উদয় পদ বর্মন
≈≈≈≈≈≈≈≈≈
আজ ওদের বড়ই অভাব
ওরা হারিয়ে যাচ্ছে
জনসম্মুখে ওরা আর আসেনা
ছদ্মবেশীদের ছলনার কাছে
ওরা জয়ী হতে পারছে না।
ছদ্মবেশীরা বুক ফুলিয়ে ঘুরছে
সাধারন মানুষ তা জেনে বুঝেও
নতজানু হয়ে তাদের মান্যতা দিচ্ছে।
আজ শুধু কিছু ছদ্মবেশীদের ছলনায়
এ জগতে ওদের খুঁজে পাওয়া বড়ো দায়
ওরা আসেনা প্রচারের আলোকে
হারিয়ে যায় মহানিশার অন্তরালে।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতিঃ
কবি উদয় পদ বর্মন, জন্ম পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। এছাড়াও কবির শৈশব কাল কেটেছে তার গ্রামের আদি বাড়ি গোপালপুরে। বর্তমান স্থায়ী বাসস্থান নারায়নপুর(স্কুল পাড়া), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।
দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে (উঃমাঃ) বাংলা বিভাগে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন শিক্ষকতা করবার পর উক্ত জেলারই ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমান কর্মরত। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন