জীবন যুদ্ধ -শ্রী স্বপন কুমার দাস

জীবন যুদ্ধ

-শ্রী স্বপন কুমার দাস

∞∞∞∞∞∞∞∞

জীবন যুদ্ধে জয় সাথে

পরাজয় আছে,

চড়াই উতরাই পথে

কষ্ট আগে পিছে।

সুখ দুঃখ মিলে ললাট

লিখন বিধাতার,

বুদ্ধিমান খুলে কপাট

বুদ্ধি বলে তার।

লড়াই করে বাঁচতে শেখা

ঈশ্বর আশীর্বাদ,

শত দুঃখে উল্লাস থাকা

আনে সুখ সাধ।

সাধের দেহ হবে মাটি

ভুলবে সবাই ধরে,

সুকর্মটাই থাকবে বেঁচে

বিশ্ব ভুবন জুড়ে।

দুই দিনের আসা যাওয়া

এই ভবের হাটে,

বিকিকিনি সেরে সবাই

ফিরবে ঘর বাটে।

জাতি ধর্ম হিংসা অহং

জীবন যুদ্ধে নয়,

ঘাত প্রতিঘাত কর্ম

জন জাতির ক্ষয়।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

কবি সাহিত্যিক- শ্রী স্বপন কুমার দাস পিতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস মাতা- কল্যাণী দেবী। ঠিকানা- গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ।

Check Also

বিভ্রান্ত দশ দিগন্ত -মো.ফজলুল হক খান কামাল

বিভ্রান্ত দশ দিগন্ত -মো.ফজলুল হক খান কামাল ≈≈≈≈≈≈≈≈≈ খুলে দে তোরা সীমান্ত ফিরে আসুক পাগলপারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *