বাংলায় অবহেলা -মোঃ জামাল উদ্দিন

বাংলায় অবহেলা

-মোঃ জামাল উদ্দিন

∼∼∼∼∼∼∼∼∼∼

বাংলা ভাষায় কবিতা লিখি

তারিখ লিখে ইংরেজি,

বাংলায় অবহেলা ছাড়তে পারি না

আমরা কবি বাংরেজি।

বাংলা মাসের নাম জানি না

ইংরেজী রাখি হিসাব,

আর কত কাল যাবে মোদের

ইংরেজির স্বভাব।

মুখে বলে বাঙালি সবাই

কাজে ইংরেজি চালাই,

লাখ রক্তের বিনিময়ে স্বাধীন

চলো বাংলার সম্মান জানাই।

বাংলা ভাষায় লেখক আমরা

লাইক কমেন্ট হয় বিদেশী,

দেশীয় ভাষা ছেড়ে দিয়ে

গুরুত্ব দেই ইংরেজি।

সর্বস্তরে বাংলা ভাষা চালু

কবে হবে ভাই,

মরার আগে একবার শুধু

দেখে যেতে চাই।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:

মোঃ জামাল উদ্দিন, কুমিল্লা জেলা, মুরাদনগর উপজেলা, বাঙ্গুরা বাজার থানা, গ্রাম কালারাইয়া। এক মুসলিম পরিবারে জন্ম। পিতা মরহুম মোহাম্মদ আলী, মাতা মরহুমা জাহেরা খাতুন। শিক্ষা জীবন শুরু যোগের খীল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাস করে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিজ্ঞান গ্রুপে উত্তীর্ণ হই। তারপর শ্রীকাইল কলেজ থেকে এইচএসসি ও স্নাতক ডিগ্রী অর্জন করি। শুরু হয় কর্মজীবন শিক্ষকতা দিয়ে মাত্র চার বছর করার পর চাকুরীর সুবাদে ঢাকা চলে আসে। বর্তমানে কবিতা ছড়া গল্প লিখে সময় অতিবাহিত করি।

Check Also

জাদুঘর ও আমি -মীর সেকান্দার আলী খোকা

জাদুঘর ও আমি -মীর সেকান্দার আলী খোকা ◊◊◊◊◊◊◊◊◊ এমন যদি হতো কেউ মহাশূন্যে জাদুঘর বানিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *