বৃষ্টি -মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

বৃষ্টি

-মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

≈≈≈≈≈≈≈≈

বৃষ্টি ধারা মিষ্টি মধুর

সারাদিন তো ঝরছে,

কাঁঠাল চাপা গন্ধ বিলায়

নীচে ঝরে পড়ছে।

টিনের চালে বৃষ্টি নুপুর

বাজে যেনো বাজনা,

ময়ূর নাচে পেখম মেলে

সুর তোলে খঞ্জনা।

বৃষ্টি ঝরে ঝুমুর তালে

ফিরে আসে প্রীতি,

দিনরাত বৃষ্টি ঝরে শুধু

মনে পড়ে স্মৃতি।

সাদা সাদা বকের সারি

আকাশ পাণে উড়ে,

গাছের ডালে বুলবুলিটা

গাইছে মধুর সুরে।

≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতিঃ

কবি মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া ৪ঠা এপ্রিল ১৯৬৮ খ্রিস্টাব্দে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বক্রিকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।পিতা আবদুল জলিল ভূঁইয়া ও মাতা মোসাঃ ছালেহা বেগম।

তিনি ঢাকা কলেজ থেকে ১৯৯৩ সালে স্নাতক ডিগ্রী লাভ করেন। বর্তমানে চান্দিনা মোকাম বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি বিভিন্ন পত্রিকা ও সাহিত্য গ্রুপে লেখালেখি করে থাকেন। তিনি একাধারে একজন কবি, ছড়াকার, গল্পকার, ঔপন্যাসিক ও শিক্ষক।

মেঘলা আকাশে পূর্ণিমা চাঁদ, নীলার মনে নীল দুঃখ, আলোয় ফেরার রইলো নিমন্ত্রণ, তিমির বিনাশী বাতিঘর, মন গহীনে পোড়ে মন, এক অকিঞ্চন আত্মভোলা ও অতিক্রান্ত স্টেশনের গল্প’ তার উল্লেখযোগ্য গ্রন্থাবলি।

তিনি আন্তর্জাতিক কবি ও সাহিত্যিক পরিষদ কর্তৃক ‘গ্রন্থ সম্মাননা-২০২৫ ইং’, পীরে কামেল দেওয়ান মাহবুবুল আলম (চিঃ)’সাহিত্য পুরস্কার -২০২৫ ইং’ও কবি বন্ধু সাহিত্য পাতা কর্তৃক ‘কবি নজরুল এওয়ার্ড-২০২৫ ইং’ অর্জন করেছেন।

Check Also

অসহায় ওরা -তনুশ্রী বসু (পাত্র)

অসহায় ওরা -তনুশ্রী বসু (পাত্র) ∞∞∞∞∞∞∞∞ ওরা চাকরি হারা বন্ধু যন্ত্রণায় জীবন মরুভূমি, যোগ্যতা থাকতেও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *