প্রতিজ্ঞা -ক্যচিংনু মারমা

প্রতিজ্ঞা

-ক্যচিংনু মারমা

∼∼∼∼∼∼∼∼∼∼

ভাঙছি আমি অনেক শপথ

‎করছি আগের দিনে।

‎কোনো শপথ ভাঙবো না আর

‎আগের মতন করে।

‎শপথ আমার শপথ থাকবে

‎যেমন করে হোক।

‎রাখবো আমি জীবন রেখে

‎যতই বলুক লোক।

‎ভাঙতে পারে সবাই শপথ

‎রাখতে পারে ক’জন?

‎ভেবে চিন্তে করবো শপথ

‎করবো নিয়ন্ত্রণ।

‎বিশ্বাস কি আর এমনে করে

‎লোকে করা হয়?

‎কথার সাথে কাজ মিলিয়ে

‎তবেই পাওয়া যায়।

‎চেষ্টা করবো শপথ করবো

‎হবে একদিন দেখা।

‎দৃঢ় বিশ্বাস নিয়ে একদিন

‎পথেই হবে চেনা।

‎স্বপ্ন আমার স্বপ্ন থাকবে

‎সহায় হবে শপথ।

‎ভাগ্যের উপর বিশ্বাস রেখে

‎চলি গভীর পথ।

‎মানুষ হয়তো আমার পাশে

‎আগের মতন নাই।

‎শপথ করা কথাগুলো

‎আজও আমি পাই।

‎∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

‎ক্যচিংনু মারমা ২০০৭ সালে ১০ শে জুন খাগড়াছড়ি জেলায় গুইমারা উপজেলায় ফকিরনালা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম সিজি চাকমা,মাতার নাম মাচু মারমা। বর্তমানে গুইমারা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

Check Also

বাংলায় অবহেলা -মোঃ জামাল উদ্দিন

বাংলায় অবহেলা -মোঃ জামাল উদ্দিন ∼∼∼∼∼∼∼∼∼∼ বাংলা ভাষায় কবিতা লিখি তারিখ লিখে ইংরেজি, বাংলায় অবহেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *