অধীত পত্র -মো.ফজলুল হক খান কামাল

অধীত পত্র

-মো.ফজলুল হক খান কামাল

≈≈≈≈≈≈≈≈

অধীত পত্র বার বার নতুন হয়ে যায়

কোনো এক অজানা আকর্ষণে!

আদ্রিতা হয়ে সারাজীবন লুকিয়ে থাকুক মধুবনে-

দ্বিতীয় বসন্তে পড়া শুরু হলো সেই কবিতা

শেষ হবে না কোনোদিন একক পাঠক প্রিয়তা।

না-ইবা আসুক ফেলে আসা পিঞ্জরে

সদায় সুখে থাকুক কোলাহলপূর্ণ মন্দিরে।

দ্বিতীয় অধ্যায় হোক জীবনের আরাধনা

শুরু থেকে শেষ পর্যন্ত মধুময় সান্ত্বনা।

বিধাতা, তুমিই একমাত্র সাক্ষী

কবিতার টানে বিনিদ্র রজনী কাটাতে হয়েছে

কিন্তু জানে না কবিতার কতিপয় রক্ষী-

মনের অজান্তে কবিতা এসেছিল চুপিসারে

ক্ষতবিক্ষত করেছে দেহমন

তবু ভালো লাগে প্রীতির দহন!

নির্লজ্জের মতো আবারও বলতে হচ্ছে

দেবী কবিতা, তুমিই পৃথিবীর সেরা উপহার

বৃত্তের মাঝে বন্দি রেখো লাখোবার।

বলো না বিদায়, বলো না দোষী

দুদিন পরে বলবে ফিরে এসো স্বর্গবাসী।

≈≈≈≈≈≈≈≈

সংক্ষিপ্ত কবি পরিচিত:

মো.ফজলুল হক খান কামাল পিতা: মো.নূর নবী খান গ্রাম: চক নগুয়া, পো:+উপজেলা:-ফুলপুর জেলা: ময়মনসিংহ। দুই ভাই এবং দুবোনের মধ্যে দ্বিতীয়। তিন কন্যার জনক।

Check Also

মনের কথা -তনুশ্রী বসু (পাত্র)

মনের কথা -তনুশ্রী বসু (পাত্র) ∼∼∼∼∼∼∼∼∼ জলছবিটা উল্টো ছিল, মনটায় শৈশব আনন্দের গাজনের মেলা, ছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *