কৃষকদের আশা -উদয় পদ বর্মন

কৃষকদের আশা

-উদয় পদ বর্মন

∼∼∼∼∼∼∼∼∼∼

আজ নিজের চোখে দেখে এলাম

সবুজে ঘেরা আমার ছোট্ট গ্রামে গিয়ে

কৃষকরা সব জমি চষে চলেছে

নিজের নিজের হাল বলদ নিয়ে।

লাঙলের ফলায় ভাঙছে মাটির ঢেলা

মনে তারা অনেক আশা নিয়ে

ফসল যদি ভালো হয় তাদের

হতাশ হবেনা তারা আর বছরের শেষে গিয়ে।

পরিবার পরিজন সুখে যাতে থাকে

এই ভাবনায় তারা করে সারক্ষণ

তাইতো তারা মাঠে ঘাটে খাটে

ফসল ঘরে ওঠেনা যতক্ষণ।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতিঃ

কবি উদয় পদ বর্মন, জন্ম পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। এছাড়াও কবির শৈশব কাল কেটেছে তার গ্রামের আদি বাড়ি গোপালপুরে। বর্তমান স্থায়ী বাসস্থান নারায়নপুর(স্কুল পাড়া), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।

দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে (উঃমাঃ) বাংলা বিভাগে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন শিক্ষকতা করবার পর উক্ত জেলারই ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমান কর্মরত। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।

Check Also

শ্রেষ্ঠ বাঙালি -মোঃ জামাল উদ্দিন

শ্রেষ্ঠ বাঙালি -মোঃ জামাল উদ্দিন ∼∼∼∼∼∼∼∼∼ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি  শেখ মুজিবুর রহমান,  বাঙালির হৃদয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *