ভোটের বাদ্য -বি এম মিজানুর রহমান

ভোটের বাদ্য

-বি এম মিজানুর রহমান

≈≈≈≈≈≈≈≈≈≈

উৎসব মুখর পরিবেশ ভাই

বাদ্য বাজে ওই,

নতুন এবার ভোটার হলো

পাশের বাড়ির সই।

ভোটের খেলায় জিততে মাঠে

নেতার নেই তো ঘুম,

দিনে রাতে প্রচারণা

করতে ব্যস্ত ধুম।

বিচার করছে আম জনতা

কারে দিবে ভোট,

ভুল করবে না এবার কোনো

করছে দেখি জোট।

ভোট বেঁচে দেয় ভোটারেরা

সেদিন হলো শেষ,

যোগ্য লোককে ভোটটা দিয়ে

গড়বে সবাই দেশ।

ভোটের বাদ্য আওয়াজ তুলে

চাচ্ছে দোয়া রোজ,

ভোট উৎসবের আয়োজনে

সবাই নিচ্ছে খোঁজ।

≈≈≈≈≈≈≈≈≈≈

পরিচিতিঃ

বি এম মিজানুর রহমান ১৯৮৮ সালের ৩ ফেব্রুয়ারি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

পেশাগত জীবনে তিনি কে ডি আর কে মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি নড়াইল জেলা ‘শিক্ষক অ্যাম্বাসেডর’, মাস্টার ট্রেইনার এবং উপজেলার ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ হিসেবে বিশেষ সুনাম অর্জন করেছেন।

শিক্ষকতার সমান্তরালে লেখালেখির জগতেও তার বিচরণ বেশ প্রশংসনীয়। তার প্রকাশিত একক গ্রন্থগুলোর মধ্যে রয়েছে-‘প্রিয় উপহার’, ‘এলিয়েন ভার্সেস মানুষ মহারণ’, ‘ছড়া গানের মালা’ এবং ‘বিপ্লবী’। বইগুলো রকমারিসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

এ ছাড়া তার লেখা স্থান পেয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য যৌথ কাব্যগ্রন্থে; যার মধ্যে —’কাব্যকলি’, ‘কাব্য দীঘি’, ‘শ্রাবণধারা’, ‘তারুণ্যের জয়গান’, ‘লিটভার্স কাব্য’, ‘চব্বিশের গণবিস্ফোরণ’, ‘টুকরো কথার গল্প’ এবং ‘ভূতের পেতাত্মারা’ অন্যতম।

Check Also

শ্রমিকের স্বপ্ন -মোঃ জামাল উদ্দিন

শ্রমিকের স্বপ্ন -মোঃ জামাল উদ্দিন ∞∞∞∞∞∞∞∞ মাথার ঘাম পায়ে ফেলে শ্রমিকের স্বপ্ন শুরু, ঘন্টার পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *