বৈশাখের খর রৌদ্রে -মীনা কুণ্ডু

বৈশাখের খর রৌদ্রে

-মীনা কুণ্ডু

∞∞∞∞∞∞∞

কবির কল্পনায় গ্ৰীষ্মকাল “ধ্যান মগ্ন ভৈরব “

ঋতু বৈচিত্র্যের খেলায় ভিন্ন রূপের ভিন্ন বৈভব

সজল জলবায়ু আর কোমল মাটির দেশ এ বাংলা

গ্ৰাম শহর সকলেই ফলের আশায় মোরা হ্যাংলা।

বৈশাখে শুষ্ক জল নদীতীরে শস্য শূন্য মাঠ

প্রখর সূর্য কিরণে প্রকৃতি হয়ে ওঠে রুক্ষ কাঠ

তীব্র উত্তাপে বৈশাখের দুপুর জ্বরাতুরা রূপ

মানুষ নয় পশু পাখিদেরও ধরা পড়ে রুদ্ররূপ।

বৈশাখ ও জ্যৈষ্ঠের প্রখর রোদে মানুষ দিশেহারা

গ্ৰীষ্ম রুক্ষ হোক সুগন্ধি ফলের ঘ্রাণে আত্মহারা

বসন্ত বিদায় নেওয়ার সাথে ধরিত্রী হয় ব্যাকুল

আকাশে বাতাসে চৈত্রের চিতা ভস্মে হৃদয় আকুল ।

ইট কাঠ পাথরও প্রখর বৈশাখে হয়ে থাকে ক্লান্ত

রুদ্র বৈশাখ ধূলায় ধূসরে অরণ্য বড় স্নিগ্ধ শান্ত

গ্ৰামে আছে মুক্ত বায়ু ফাঁকা মাঠ খোলা আকাশ

শহরের রাজপথে ঘেঁষাঘেঁষি বাড়ির ফাঁকে বাতাস।

বৈশাখের খররৌদ্রে চারিদিকে প্রচণ্ড তাপের আদ্রতা

হঠাৎ করেই গুমোট পরিস্থিতিতে কালবৈশাখীর ভদ্রতা

নিষ্ফল ঝঞ্ঝায় ভাঙে গাছের ডাল উড়ে যায় ঘরের চাল

বৃষ্টিতে পৃথিবী শীতল সোনালী ফুলের সৌন্দর্যে গাছের ডাল।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি —

আমি মীনা কুণ্ডু। উত্তরপাড়ার হুগলি জেলার বাসিন্দা আমি। ছোটো থেকে বড় হয়ে ওঠা উত্তরপাড়াতে কেটেছে।লেখা পড়া স্কুল কলেজ খেলা ধুলা সব কিছু উত্তরপাড়ায়। বর্তমানে বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি। কবিতা গল্প লিখতে পড়তে ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি।

Check Also

মহারাজা তোমারে সেলাম -তনুশ্রী বসু (পাত্র)

মহারাজা তোমারে সেলাম -তনুশ্রী বসু (পাত্র) ≈≈≈≈≈≈≈≈≈≈ মহারাজা! তোমারে সেলাম, সেলাম, তোমার তুলনা তুমি নিজেই, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *