কলির সন্ধ্যা -অশোক কুমার পাইক

কলির সন্ধ্যা

-অশোক কুমার পাইক

∞∞∞∞∞∞∞∞

কলির সন্ধ্যা নেমে এলো সারা রাজ্যজুড়ে

শ্বাপদ চক্ষু মেলে অবার্চিনেরা গর্জায় ঘুরে,

তাদের দুরন্ত তেজ, ব্যাঘ্র গর্জন পথে পথে,

অমানবিক রূপ, অবাঞ্চিত কর্ম, জীর্ণপুরে l

আদিম প্রবৃত্তির পুনর্বিন্যাস নির্মম নিষ্ঠুরতা,

তীব্র আস্ফালন, হুঙ্কারধ্বনি,দুঃসাহসিকতা–

নিরীহ দুর্বলের শান্ত বুকে হৃদস্পন্দন ধরায়

অসামাজিক বহিরাগতের দানবীয় হিংস্রতা l

নির্ভেজাল শ্রেণীবদ্ধ মানুষ আজ নির্বিকার,

আতঙ্কে তারা নিশ্চুপ প্রতিবাদহীন, অসাড় ;

অশান্ত রাজ্যে, উৎকণ্ঠায় দিনান্তে মানুষেরা

ভীত ত্রস্ত,চিন্তিত,বিপদশঙ্কুল রূপ ভিন্নতার l

নতুন যুগের, নতুন ধারা, নতুনের আমদানি,

অসীম চাহিদায় বিধ্বস্ত, অন্তদ্বন্দ্বে হানাহানি,

সভ্যতার আলোক ছোঁয়া তাদের হয়নি ভরা

অন্ধকারে হাঁটে, মর্মচেতনা করেনি টানাটানি l

হিসাব মেলাতে পারেনি তারা অবক্ষয়ে হেঁটে

চারটি হাত পা অথর্ব হলো নৈরাশ্য পথ ঘেঁটে,

যখন দাবানল হলো সম্মিলিত, অগ্নিস্ফুলিঙ্গ,

ওরা ত্রস্ত, বিপর্যয় বুঝে নিঃস্বতায় চলে হেঁটে l

∞∞∞∞∞∞∞∞

লেখক পরিচিতি :

কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l

শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l

কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন, এক গুচ্ছ কবিতা, স্বপ্নের ঠিকানা, আজাদ l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l

Check Also

পাঠকের সন্ধানে -শান্তি দাস

পাঠকের সন্ধানে -শান্তি দাস ≈≈≈≈≈≈≈ মনের খোরাকে আজকাল কবিরা কবিতা লিখে যায় , ছন্দে ছন্দে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *