বিবেকহীন -মোঃ জামাল উদ্দিন

বিবেকহীন

-মোঃ জামাল উদ্দিন

≈≈≈≈≈≈≈

বিবেকহীন মানুষ সব

মিথ্যা কথা বলে,

স্বার্থের কারণে তারা

পাপ পথে চলে।

মিথ্যা বলা মহাপাপ

সবারই জানা,

জাহান্নামের আগুনে পুড়বে

তা কিন্তু মিথ্যা না।

স্বার্থের লোভে পড়ে

মিথ্যাবাদী হয়,

মিথ্যা কথা বলে তারা

জীবন করে ক্ষয়।

নিজের স্বার্থের জন্য যারা

মিথ্যায় লিপ্ত হয়।

পাপের বোঝা ভারি হবে

পরকাল হবে ভয়।

বিবেকহীন মানুষের পরকাল

জাহান্নাম হবে,

জনম জনম দোযখের

আগুনে পুড়বে।

≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:

নাম– মোঃ জামাল উদ্দিন, পিতার নাম–মোহাম্মদ আলী, মাতার নাম –মোছা জাহেরা খাতুন, গ্রাম কালারাইয়া, থানা– ভাঙ্গুরা বাজার, উপজেলা — মুরাদনগর, জেলা– কুমিল্লার অন্তর্গত এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

জন্ম তারিখ: ১৯৭৩ সালে পহেলা জানুয়ারি নিজ বাড়িতে জন্মগ্রহণ করেন।

শিক্ষা জীবন: প্রথম হাতে খড়ি যোগের খীল সরকারি প্রাথমিক বিদ্যালয় । ১৯৮৮ সালে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের প্রথম স্থান অধিকার করেন। শ্রীকাইল সরকারি কলেজ থেকে ১৯৯০ সালে এইচ এস সি ও ১৯৯২ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন: শিক্ষকতা দিয়ে প্রথম কর্মজীবন শুরু হয় মাত্র চার বছর শিক্ষকতার পেশায় সম্মানের সহিত নিয়োজিত ছিলেন কিন্তু কর্মের তাগিদে ২০০০ সালে ঢাকায় চলে আসেন। শুরু করেন ব্যবসা তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম কুমিল্লা গ্যাস সেন্টার দীর্ঘ ১২ বছর ব্যবসা পরিচালনা করেন সফলতার সহিত।

জ্ঞান চর্চা: ছাত্রজীবন থেকেই ছড়া কবিতা উপন্যাস গল্প লেখার মনোযোগ ছিল, গ্রামীন জীবন নিয়ে কবিতা লিখতে খুব পছন্দ করেন। বর্তমানে ফেসবুক গ্রুপে নিয়মিত কবিতা গল্প ছড়া লিখেন।

 

Check Also

বৈশাখের খর রৌদ্রে -মীনা কুণ্ডু

বৈশাখের খর রৌদ্রে -মীনা কুণ্ডু ∞∞∞∞∞∞∞ কবির কল্পনায় গ্ৰীষ্মকাল “ধ্যান মগ্ন ভৈরব “ ঋতু বৈচিত্র্যের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *