যায় না বেঁচে থাকা -মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

যায় না বেঁচে থাকা

-মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

∞∞∞∞∞∞∞

আমি স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্ন ফেরি করে বেড়াই,

লাভ কিছু হউক না হউক মনে আনন্দ খোঁজে পাই।

স্বপ্ন গুলো নীল আকাশে রঙিন পাখা মেলে উড়ে,

কখনো বা বন বাদাড়ে প্রজাপতির মতো ঘুরে।

ঘুমের ঘোরে স্বপ্ন দেখা আসলে এটা স্বপ্ন নয়,

স্বপ্ন সে তো ঘুম হারানো জড়ায় সদা চোখের পাতায়।

আকাশছোঁয়া স্বপ্নগুলো আকাশ চূড়াতে করে বাস,

স্বপ্নগুলো মরে গেলে কখনো হয় না স্বপ্ন হ্রাস।

রঙিন স্বপ্নগুলো সদায় মানব মনের খেয়ায় ভাসে,

সফলতায় স্বপ্ন হারায় স্বপ্নের ফেরিওয়ালা হাসে।

অজ্ঞতা শব্দহারা স্বপ্নহারা কবির কাম্য নয়,

অভিজ্ঞতা স্বপ্ন আর শব্দমালায় কাব্যচর্চা হয়।

জোনাকীর ঝিকিমিকিতে সন্ধা হারায় চোখের তারায়,

ঘুম পাড়ানি পাখি যে আমার কোন গহীন বনে হারায়।

দুঃখের স্বপ্নগুলো মন যমুনায় ঘুরে বেড়ায় একা,

স্বপ্নহারা মানুষ হয়ে ভবে যায় না বেঁচে থাকা।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতিঃ

কবি মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া ৪ঠা এপ্রিল ১৯৬৮ খ্রিস্টাব্দে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বক্রিকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।পিতা আবদুল জলিল ভূঁইয়া ও মাতা মোসাঃ ছালেহা বেগম।

তিনি ঢাকা কলেজ থেকে ১৯৯৩ সালে স্নাতক ডিগ্রী লাভ করেন। বর্তমানে চান্দিনা মোকাম বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি বিভিন্ন পত্রিকা ও সাহিত্য গ্রুপে লেখালেখি করে থাকেন। তিনি একাধারে একজন কবি,ছড়াকার, গল্পকার, ঔপন্যাসিক ও শিক্ষক।

মেঘলা আকাশে পূর্ণিমা চাঁদ, নীলার মনে নীল দুঃখ, আলোয় ফেরার রইলো নিমন্ত্রণ, তিমির বিনাশী বাতিঘর, মন গহীনে পোড়ে মন, এক অকিঞ্চন আত্মভোলা ও অতিক্রান্ত স্টেশনের গল্প’ তার উল্লেখযোগ্য গ্রন্থাবলি।

তিনি আন্তর্জাতিক কবি ও সাহিত্যিক পরিষদ কর্তৃক ‘গ্রন্থ সম্মাননা-২০২৫ ইং’ পীরে কামেল দেওয়ান মাহবুবুল আলম চিশতী(রহঃ)’সাহিত্য পুরস্কার -২০২৫ ইং’

বাংলাদেশ কবি ও সাহিত্যিক(বাকসাপ) কর্তৃক ‘কাব্য পুরস্কার-২০২৬ ইং ও হাজার কবির কবিতা কর্তৃক ‘জহিরুল সাহিত্য পুরস্কার-২০২৩ ইং এ ভূষিত হয়েছেন।

Check Also

মনের কথা -তনুশ্রী বসু (পাত্র)

মনের কথা -তনুশ্রী বসু (পাত্র) ∼∼∼∼∼∼∼∼∼ জলছবিটা উল্টো ছিল, মনটায় শৈশব আনন্দের গাজনের মেলা, ছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *