বিভীষিকা -মীনা কুণ্ডু

বিভীষিকা

-মীনা কুণ্ডু

∞∞∞∞∞∞∞

ঘরে বাইরে রাজ্য জুড়ে চলছে ধ্বংসলীলা

সমাজটা তৈরি হয়েছে লোভের নাট্যশালা,

ধনীরা সদাই দেখায় ক্ষমতার মস্ত বড়াই

দিনে দিনে মানুষের বেড়েছে মুখের লড়াই ।

লোভের আগুনে চারিদিকে শুধু বিভীষিকা

সুখের খোঁজে মনের ঘরে ঢুকেছে মরীচিকা,

কে যে আপন কে পর বোঝেন উপরওয়ালা

সত্য মিথ্যার বেড়াজালে ঝুলছে লোহার তালা ।

বিভীষিকার আগুনে পুড়ে মানুষেরা ছারখার

লোভ লালসা ক্ষমতার ক্ষোভের শুধু চিৎকার ,

বিশ্বসংসারে থাকবো না কেউ কোন দিন মোরা

তবুও মানবের মাঝে আগুনের বিষের ছোড়া।

নিত্যদিনের খেলায় মোরা হাসি কান্নার যন্ত্রপাতি

তবুও মোরা হিংসার জ্বালায় করি মাতামাতি ,

বিভীষিকার তাপে বিদ্বেষ ছড়ায় মাটির বুকে

কেউ কারোর কাছে মাথা নীচু করে না ঝুঁকে।

অহংকার পতনের মূল জানি সকলে মোরা

অন্যায়কে সঙ্গী করে দাপটে করে চলাফেরা,

আমরা সকলেই জ্ঞান পাপী বাঁকা পথে হাঁটি

বিভীষিকার আগুনে পুড়ে সদাই লাঠালাঠি।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি —

আমি মীনা কুণ্ডু। উত্তর পাড়ার হুগলি জেলার বাসিন্দা আমি। ছোটো থেকে বড় হয়ে ওঠা উত্তরপাড়াতে লেখা পড়া খেলা ধুলা, পড়াশোনা, সব

হুগলি জেলায়। কবিতা গল্প লিখতে পড়তে ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি। বর্তমানে বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি।

Check Also

কলির সন্ধ্যা -অশোক কুমার পাইক

কলির সন্ধ্যা -অশোক কুমার পাইক ∞∞∞∞∞∞∞∞ কলির সন্ধ্যা নেমে এলো সারা রাজ্যজুড়ে শ্বাপদ চক্ষু মেলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *