সুনীল আকাশ -শান্তি দাস

সুনীল আকাশ

-শান্তি দাস

≈≈≈≈≈≈≈≈

সুনীল আকাশের বুকের মাঝে শুধু শুভ্র মেঘেদের খেলা,

আষাঢ়ের মেঘ কখন নামবে মেঘবৃষ্টি খেলছে লুকোচুরি এই বেলা ।

নানা রঙে সেজে উঠে নীল আকাশের সৌন্দর্য বাড়ায়।

আকাশ পানে আপন মনে তাকিয়ে সুনীল আকাশে মন হারায় ।

দিনরাত অনবরত ছুটে বেড়ায় পাড়ি দেয় অচেনা পথে,

মন খারাপ গম্ভীরতা তার মাধ্যমে মেঘ বৃষ্টির সাথে ।

আমি মেঘদূত হয়ে তৃষ্ণা মেটাবো এই ধরিত্রীর বুকে,

উড়ে আকাশের বুক বেয়ে নদী নালা খাল বিল রাখবো সুখে।

প্রেম ও প্রেমী অপূর্ব লাগে মেঘগুলো এর যে নেই শেষ,

মেঘগুলো যেন জড়িয়ে ধরে চলে ভালোবাসার রেশ।

ভেসে চলে ইচ্ছা মতো পাড়ি দেয় আকাশ গভীরতা,

সবুজপ্রান্ত রবির আলো আপন ছায়া লয়ে চলে নীরবতা।

কখনো আলো কখনো ছায়া এই সুন্দর ধরণী পরে,

কখনো উজ্জ্বল আলোকিত আকাশ লুকিয়ে রাখে মেঘের আঁধার ঘরে।

খেলা করে ছুটে চলে নিজের মতো আটকানো আর কেউ নেই,

আকাশ জুড়ে স্বাধীনতা ঘুরছে এদিক ওদিক যেই সেই।

মেঘদূত হয়ে প্রবল বৃষ্টি ধারায় মিশে যাবো নীল নিলীমায়,

মেঘে মেঘে কত বেলা কেটে সুনীল আকাশের রূপ ঝরায়।

আকাশ পানে তাকিয়ে কত শত প্রেমের কবিতা লেখা যায় মন চাইলে,

প্রেমিক মনে হাজার ব্যস্ততাকে মানিয়ে আকাশ পানে মেঘের ভেলা বইলে।

≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু।

Check Also

মায়ার এই বন্ধন -তনুশ্রী বসু (পাত্র)

মায়ার এই বন্ধন -তনুশ্রী বসু (পাত্র) ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ আকাশ ভরা তারার মাঝে, ধুব্রতারা তুই, স্নেহের ছায়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *