জোয়ার ভাটা -মীর সেকান্দার আলী খোকা

জোয়ার ভাটা

-মীর সেকান্দার আলী খোকা

∞∞∞∞∞∞∞∞

ঘর-গেরস্থালি গোছাতে খেয়েছে সময় জোয়ার ভাটা,

জোয়ারে পলি আসে কিছু

ভাটিতে নেয় না টেনে আশাতীত ময়লা।

সাগরের লোনা জল,পলিতে লবণ থাকে

ফসল ফলে না তাতে।

তাতেই ময়লা বাড়ে দিনে দিনে

প্রকৃতি খেলে শুধু তাঁর নিয়মের খেলা।

ময়লা ও পলিতে কখনো ভরে ওঠে নদী,

চর জেগে ন্যাবতা হারায়

স্বল্প জলে প্লাবিত হয় কূল।

সাগর থেকে যায় সাগরে

নদী নাব্যতা হারায় কেঁদে ফিরে চারপাশ।

আবারো নদীর নাব্যতা পেতে

ভুল ভেঙে জেগে ওঠে কূল,

জানি না নাব্যতা কতটুকু ফিরে পাই নদী।

∞∞∞∞∞∞∞∞

পরিচিতি- 

জন্ম: ১৫ জুন ১৯৬৬ ইং, ভেরিপাড়া,বিভাগীয় শহর রাজশাহী। পিতা-মৃত: মীর মোক্তার আলী, মাতা মৃত: লতিফা খাতুন। ৫ ভাই ৩ বোন, কবি সপ্তম। শৈশব ও কৈশোরের অনেকটা সময় রাজশাহীতে কেটেছে, পিতার চাকরি এবং নিজ চাকরির সুবাদে দেখা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল। ছোট থেকেই লেখালেখিতে অভ্যস্ত, পূর্বে যে পত্রিকা গুলোতে নিয়মিত লেখা প্রকাশিত হতো, দৈনিক সানশাইন রাজশাহী, দৈনিক উত্তরা+সংজ্ঞা, দিনাজপুর। সাপ্তাহিক জনরব+আলপনা ঠাকুরগাঁও, মাসিক ম্যাগাজিন একদিন প্রতিদিন+প্রিয়তমেষু ঢাকা। বর্তমান অনলাইন পত্রিকা,

কবিতার পাতা, জাতীয় কবিতা মঞ্চ, স্বরলিপি, জাতীয় কবি ও লেখক পরিষদ, জাতীয় কবি পরিষদ, খাজা সাহিত্য, কবিতা ও সাহিত্য গ্রুপ, খুলনা সাহিত্য, খুলনা আমার জন্মভূমি, এমন আরো অনলাইন পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশিত হচ্ছে। ২০২৫ এবং ২০২৬-এ ঢাকা বইমেলায় প্রকাশিত একক কাব্যগ্রন্থ:–আলো ছায়া–লাল ঘুড়ি নীল মন–সময়ের রঙ। সাংসারিক জীবনে দুজন কন্যা সন্তানের জনক, বর্তমানে মাদ্রাসা পাড়া, দক্ষিণ সালন্দর, ১ নং ওয়ার্ড, পৌরসভা, জেলা সদর ঠাকুরগাঁও এ স্থায়ীভাবে বসবাস করছি, সকলের দোয়াপ্রার্থী। (জেলা সদর ঠাকুরগাঁও)

Check Also

পাপের মূল -বি এম মিজানুর রহমান

পাপের মূল -বি এম মিজানুর রহমান ∼∼∼∼∼∼∼∼ মায়ার জগৎ বিচিত্র খুব সত্য মিথ্যার ঘর, মিথ্যার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *