তোমার ভালোবাসা
-মোঃ আবু তাহের মিয়া
∼∼∼∼∼∼∼∼∼∼
তোমার হাসির মিষ্টি ছোঁয়া
ভরে আমার মন,
তোমার কাছে এলে যেন
মুছে যায় শোক-ক্ষণ।
তোমার চোখের মায়ার ভেতর
স্বপ্ন জাগে নীরব,
তোমার নামে হৃদয় আমার
হয়ে ওঠে গৌরব।
তোমার স্নেহ ছায়ার নিচে
পাই যে শান্তির দেশ,
তোমায় ছাড়া এই জীবনে
রঙিন কিছু শেষ।
তোমার কণ্ঠ শুনলেই যে
মনটা নেচে রয়,
দুঃখভরা কালো মেঘেও
সুখের বার্তা বয়।
তোমার হাতের কোমল ছোঁয়া
দেয় নিরাপদ ঘর,
তোমার ভালোবাসা পেলে
ভুলি শত প্রহর।
তোমার সাথে কাটে আমার
স্বপ্নভেজা দিন,
তোমার প্রেমে হৃদয় জুড়ে
বাজে সুখের বীন।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতিঃ
নাম- মোঃ আবু তাহের মিয়া,পিতাঃ মরহুম মাও, মোঃ মজিবুর রহমান,আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি,জন্মতারিখ -০৩/১১/১৯৬৯ইং, শিক্ষা- মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাফসীর, হাদিস ও ফিকাহ, তিনটি বিষয়ে কামিল পাস করি,ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামি স্টাডিজ-এর উপর বি,এ অনার্স, এম,এ পাস করি, যথাক্রমে-ঢাকা ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। বি,এড জাতীয় বিশ্ববিদ্যালয়। ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, জয়কালী মন্দির, ঢাকা। স্হায়ী ঠিকানা ও খতিব-রাজাবাড়ি মৌলভী বাড়ি জামে মসজিদ, রায়পুরা,নরসিংদী।
বর্তমান ঠিকানা – গ্রাম ঃ পাইকসা,৩২/২,ওয়ার্ড নং-০৫,রোডনং-০১ ডাকঘরঃ ঘোড়াশাল পৌরসভা,উপজেলা ঃ পলাশ,জেলাঃ নরসিংদী। কবিতা লেখা আমার সখ,ছাত্র জীবনে একটি ধর্মীয় বই লেখি, “নাম “ফতোয়ায়ে নূরে মোহাম্মদী”।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন