মর্মবেদনা
-উদয় পদ বর্মন
≈≈≈≈≈≈≈≈≈
প্রকৃতির নিয়মে নিবদ্ধ আছি আমরা
নিজ নিজ কর্ম গুনে জীবন চলমান
মর্মযন্ত্রণাকে জয় করবার সর্বদা চেষ্টা,
তবু আমাদের অন্তরে রয়েছে কিছু ব্যথা।
মোমবাতির সলতে যেমন অবিরত পুড়ছে
মোমও তেমন নির্বাক হয়ে গলছে,
তেমনি কিছু মর্মবেদনা আছে আমাদের
যা অন্তর গহনে নীরবেই জ্বলছে।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতিঃ
কবি উদয় পদ বর্মন, জন্ম পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। এছাড়াও কবির শৈশব কাল কেটেছে তার গ্রামের আদি বাড়ি গোপালপুরে। বর্তমান স্থায়ী বাসস্থান নারায়নপুর(স্কুল পাড়া), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।
দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে (উঃমাঃ) বাংলা বিভাগে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন শিক্ষকতা করবার পর উক্ত জেলারই ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমান কর্মরত। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন