মানুষ হবো ‎-ক্যচিংনু মারমা ‎

মানুষ হবো ‎

-ক্যচিংনু মারমা ‎

∼∼∼∼∼∼∼∼∼∼

মানব কুলে জন্ম নিলে,

‎মানুষ তো আর হওয়া যায় না।

‎মনুষ্যত্ব থাকা দরকার,

‎হলে মানুষ,নয়তো হয় না।

‎কত শত মানুষ আছে,

‎দেখতে মানুষ হলেও নয়।

‎আচার যেন বলে দেয় যে,

‎তারা জীবদের মতো নি হয়।

‎জন্ম নিলাম যখন আমি,

‎মানুষ হয়ে পৃথিবীতে।

‎ভালো করতে না পারলেও,

‎খারাপ করব না জগতে।

‎শিক্ষিত হই বা না হয় আমি,

‎সুশিক্ষিত হয়ে থাকবো।

‎সর্বদা এই হাত বাড়াবো,

‎সম্ভব হলে চেষ্টা করবো।

‎কখনো সুখ কখনো শোক,

‎হয়ে থাকবো পৃথিবীতে।

‎ভুলবো না যে আমি একজন,

‎মানুষ হবো মানুষ হতে।

∼∼∼∼∼∼∼∼∼∼

‎কবি পরিচিতি-

ক্যচিংনু মারমা ২০০৭ সালে ১০ শে জুন খাগড়াছড়ি জেলায় গুইমারা উপজেলায় ফকিরনালা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম সিজি চাকমা,মাতার নাম মাচু মারমা। বর্তমানে গুইমারা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

Check Also

অবাধ্য সমীরণ -মো. ফজলুল হক খান কামাল

অবাধ্য সমীরণ -মো. ফজলুল হক খান কামাল ∞∞∞∞∞∞ শূন্যতা তুই সৌন্দর্য হয়ে পাশে থাক আজীবন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *