অজ্ঞাত পরিচয় -উদয় পদ বর্মন

অজ্ঞাত পরিচয়

-উদয় পদ বর্মন

≈≈≈≈≈≈≈≈

জন্মাবার পর থেকেই তার সাথে অন্তরঙ্গতা

আজও একইরকম ভাবে মিত্রতা।

আমার বয়সের সংখ্যাটা হয়তো বেড়ে চলেছে

তবে তার তেমন কোনো বয়সের সংখ্যা বাড়ে না।

আমার সৌন্দর্যে ক্রমশ ভাঁটার শোষণ হলেও

তার সৌন্দর্য আজও অজিজ্ঞাসিত।

সময়ের সাথে সাথে আমার আসা যাওয়া

সে সময়ের কোনো তোয়াক্কা করে না।

আমার অভিমতে অনেক প্রতিবন্ধকতা

তার অভিমতে অবাধ বিচরণ।

যদিও তারই সঙ্গে আমার বসবাস

তবুও তাকে বেঁধে রাখা বড়ই কঠিন কাজ।

আমি চাইলেও পারবোনা তাকে বেড়ী দিতে

সময় হলেই সে ঠিক উড়ে চলে যাবে।

≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতিঃ

কবি উদয় পদ বর্মন, জন্ম পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। এছাড়াও কবির শৈশব কাল কেটেছে তার গ্রামের আদি বাড়ি গোপালপুরে। বর্তমান স্থায়ী বাসস্থান নারায়নপুর(স্কুল পাড়া), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।

দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে (উঃমাঃ) বাংলা বিভাগে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন শিক্ষকতা করবার পর উক্ত জেলারই ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমান কর্মরত। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।

Check Also

আদর্শ শিক্ষা ও চরিত্র -প্রান্তিক ধর পার্থ

আদর্শ শিক্ষা ও চরিত্র -প্রান্তিক ধর পার্থ ♦♦♦♦♦♦♦♦♦ নামি-দামি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নে  আচার-আচরণ না থাকে যদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *