আমার বাবা -মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

আমার বাবা

-মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

∞∞∞∞∞∞∞

যাহার ছায়ায় থাকি সুখে

হাসি দেখি যাহার মুখে

সে তো আমার বাবা,

সর্বদা সে থাকে পাশে

আমার জীবনের ভয় নাশে

সে তো আমার কাবা।

সুখের ধার ধারে না যিনি

বটের ছায়ার মতো তিনি

বাবারা তো এমন,

গায়ের ঘামে ভিজে সে রোজ

সন্তান হয়ে নিলে না খোঁজ

তুমি সন্তান কেমন?

থাকবে না আর বাবা পাশে

হারিয়ে যাবে আকাশে

বুঝবে তুমি সেদিন,

আকাশ পানে চেয়ে চেয়ে

কাঁদবে তুমি রয়ে রয়ে

ফিরবে না কোনোদিন।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতিঃ

কবি মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া ৪ঠা এপ্রিল ১৯৬৮ খ্রিস্টাব্দে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বক্রিকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।পিতা আবদুল জলিল ভূঁইয়া ও মাতা মোসাঃ ছালেহা বেগম।

তিনি ঢাকা কলেজ থেকে ১৯৯৩ সালে স্নাতক ডিগ্রী লাভ করেন। বর্তমানে চান্দিনা মোকাম বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি বিভিন্ন পত্রিকা ও সাহিত্য গ্রুপে লেখালেখি করে থাকেন। তিনি একাধারে একজন কবি, ছড়াকার, গল্পকার, উপন্যাসিক ও শিক্ষক।

মেঘলা আকাশে পূর্ণিমা চাঁদ, নীলার মনে নীল দুঃখ, আলোয় ফেরার রইলো নিমন্ত্রণ, তিমির বিনাশী বাতিঘর, মন গহীনে পোড়ে মন, এক অকিঞ্চন আত্মভোলা ও অতিক্রান্ত স্টেশনের গল্প’ তার উল্লেখযোগ্য গ্রন্থাবলি।

তিনি আন্তর্জাতিক কবি ও সাহিত্যিক পরিষদ কর্তৃক ‘গ্রন্থ সম্মাননা-২০২৫ ইং’ পীরে কামেল দেওয়ান মাহবুবুল আলম (চিঃ)’সাহিত্য পুরস্কার -২০২৫ ইং’

বাংলাদেশ কবি ও সাহিত্যিক(বাকসাপ) কর্তৃক ‘কাব্য পুরস্কার-২০২৬ ইং ও হাজার কবির কবিতা কর্তৃক ‘জহিরুল সাহিত্য পুরস্কার-২০২৩ ইং এ ভূষিত হয়েছেন।

Check Also

আদর্শ শিক্ষা ও চরিত্র -প্রান্তিক ধর পার্থ

আদর্শ শিক্ষা ও চরিত্র -প্রান্তিক ধর পার্থ ♦♦♦♦♦♦♦♦♦ নামি-দামি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নে  আচার-আচরণ না থাকে যদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *