বুলডোজারের আঘাত -মীনা কুণ্ডু

বুলডোজারের আঘাত

-মীনা কুণ্ডু

∞∞∞∞∞∞

ভাঙছে দোকান ভাঙছে ঘর

মুঠো মুঠো ধুলোবালি

চোখের নিমিষে বুলডোজারের আঘাতে

ভাঙল টালির ঘর।

হঠাৎ করেই চোখের পলকে

আসে করাল কালবৈশাখী ঝড়

লণ্ডভণ্ড করে দিলো চারিদিক

দিশাহারা মানুষের ভাঙল ঘর।

ফুটপাতে ত্রিপলে টাঙানো দোকান খানি

বুলডোজারের আঘাতে ভেঙে খান খান

চোখের জলে ভাসছে অসহায় মানুষ

এযেন নদীর জলে হঠাৎ এলো হড়পা বাণ।

নিয়মিত দুই বেলা পেটটা ভর্তি করা

পথের দোকান ই ছিলো রুজি রোজগার

মানুষ গুলো কোথায় যাবে জুটবে কি আহার ?

শূন্যতায় ভরেছে বুক পথে শুধু হাহাকার ।

কোথায় পাবে দুবেলা দুমুঠো ভাতের থালা

নতুন ভোরের অপেক্ষায় শুধুই দিন গোনা

আসবে কবে সুদিন ফিরবে মুখে হাসি

মনের কোণে তিল তিল করে জাল বোনা।

ঝড়ের পূর্বাভাস জানা যদি যেতো

বুকের রক্ত দিয়ে আটকানো হতো রাজপথ

তছনছ হয়ে গেলো গরিবের দুচোখের স্বপ্ন

অভিসন্ধি পূর্ণ হলো খুশিতে ভরলো মনোরথ।

∞∞∞∞∞∞

কবি পরিচিতি —

আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা আমি। উত্তরপাড়াতে লেখাপড়া স্কুল কলেজ সব কিছু।

বর্তমানে বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি। কবিতা লিখতে পড়তে ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি।

Check Also

আদর্শ শিক্ষা ও চরিত্র -প্রান্তিক ধর পার্থ

আদর্শ শিক্ষা ও চরিত্র -প্রান্তিক ধর পার্থ ♦♦♦♦♦♦♦♦♦ নামি-দামি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নে  আচার-আচরণ না থাকে যদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *