মিথ্যা
-মোঃ জামাল উদ্দিন
≈≈≈≈≈≈≈≈
মিথ্যা ধরেছ তুমি আঁকড়ে,
ধ্বংস অনিবার্য,
তাড়াতাড়ি মিথ্যা পরিহার কর,
নয় হারাবে সব সৌন্দর্য।
মিথ্যা সব ধ্বংসের মূল,
করে মানুষকে ব্যাকুল,
মিথ্যায় হারায় মানুষ কূল,
হয়ে পড়ে বেসামাল।
মিথ্যাবাদী থেকে পশু ভালো,
করে না মিথ্যাচার,
মানুষ হয়ে করছো তুমি,
সারাদিন পাপাচার।
মিথ্যা বলা মহাপাপ,
পাইবে তুমি তাপ,
ইহকাল পরকাল সবকাল,
পাইবা না কোনো মাপ।
মিথ্যার কঠিন পরিণতি আছে,
উদাহরণ ভুরি ভুরি,
অনেক মানুষের পড়তে হয়েছে,
জেলে ফাঁসির দড়ি।
সত্যের পথে চললে মানুষ,
পায় সম্মানের স্থান,
মিথ্যার পথে চললে শুধু,
হয় জীবনের অবসান।
মিথ্যাবাদীর শাস্তি ভয়াবহ,
সব ধর্মগ্রন্থ বলে,
মিথ্যা ছেড়ে সত্য ধরো,
ভালো মানুষের দলে।
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:
মোঃ জামাল উদ্দিন ১৯৭১ সালে পহেলা জানুয়ারি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বাংগরা বাজার থানার অন্তর্গত কালারাইয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম: মরহুম মোহাম্মদ আলী মাতা: মরহুমা মোছাঃ জাহেরা খাতুন। পাঁচ ভাই বোনের মধ্যে ছিলেন তিনি ছিলেন তৃতীয় ।
শিক্ষা জীবন: প্রথম হাতে খড়ি যোগের খীল সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপর বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৮ সালে এসএসসি বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অধিকার করেন এবং ১৯৯০ সালে এইচএসসি
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন