পরিবেশ দিবস -শ্রী স্বপন কুমার দাস

পরিবেশ দিবস

-শ্রী স্বপন কুমার দাস

∞∞∞∞∞∞∞

পরিবেশ দিবস এলেই

মুখে বড় বড় কথা,

জঙ্গল কেটে হচ্ছে সাফ

তাতে নেই মাথাব্যাথা।

প্রকৃতি প্রেমে মত্ত দেখি

স্বার্থ চোখ মুখ টাকা,

ভরছে জঙ্গল বহুতলে

মৃত্যু মুখে জীব শিখা।

দূষণ নিয়ে ভাবেনা কেউ

দিনটি করে উদযাপন,

নীরব চোখে দাঁড়িয়ে দেখে

আজব জীব জনগণ।

কোটি কোটি সৃষ্টি-সৃজন

প্রকৃতির কোলে ছুটে,

সবুজ পৃথিবী ধ্বংস মুখে

বুঝেও অবুঝ লুটে।

গাছ বাঁচাও প্রাণ বাঁচাও

পরিবেশ দিবস বাণী,

সত্যিই কি সহজ ভাষাটা

আমরা মানুষরা মানি?

∞∞∞∞∞∞∞

Check Also

আদর্শ শিক্ষা ও চরিত্র -প্রান্তিক ধর পার্থ

আদর্শ শিক্ষা ও চরিত্র -প্রান্তিক ধর পার্থ ♦♦♦♦♦♦♦♦♦ নামি-দামি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নে  আচার-আচরণ না থাকে যদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *