ফিরে আসুক অরণ্য
-শান্তি দাস
∞∞∞∞∞∞∞
আজ বিশ্বের পরিবেশ আছে গভীর সংকটের মুখে,
সবুজ কানন বনবীথি কোথায় তাই মানুষ নেই সুখে,
পরিবেশ দিবস সামনে রেখে মায়ের নামে গাছ লাগাও,
এই কর্মসূচী সফল করার চেষ্টায় সবার জীবন বাঁচাও।
পুরো পৃথিবীটাই বদলে গেছে মানুষের ভুলের জন্য,
বৃক্ষ রোপণ করে সবুজায়ন ভরে তুলে ফিরে আসুক অরণ্য।
এই দিনটিতে প্রত্যেকে মায়ের নামে গাছ লাগিয়ে করো সম্মান,
প্রকৃতির মাঝে সৃষ্টি হোক গাছপালা স্মৃতিপটে মায়ের নাম।
মাটিতে একটি চারা রোপণ সুস্থ পরিবেশ তুলুক গড়ে,
সবুজে সবুজ হয়ে উঠুক ধরিত্রী ফুলে ফলে উঠুক ভরে।
মায়ের কাছে সন্তানের মতো জাগিয়ে তুলতে অতি যত্নে,
গাছের ছায়ায় ফিরে আসুক জীবন না যায় বিপন্নে।
আবার ফিরুক অরণ্য ভোরের পাখির কলরবে ভাঙে ঘুম,
সফল হতে লোকারণ্য যাতে না থাকে গাছপালা কাটার ধূম।
বিশ্ব পরিবেশ গাছপালার অভাবে গভীর সংকটের মুখে,
সবুজ আঁচলে জড়িয়ে প্রাণের স্পন্দনে থাকবো সুখে।
প্রকৃতি দূষণ মুক্ত করে সচেতনতায় ঘুচাতে হবে সকল কালো,
ফিরে আসুক বনানী আগামী প্রজন্ম পায় স্নিগ্ধ শুভ্রতার আলো।
প্রকৃতিকে বাঁচাতে করো পণ গাছ লাগাবো প্রাণ বাঁচাবো,
একটি গাছ একটি প্রাণ সকলের প্রাণরক্ষার শপথ নেবো।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন