তোমার হলো শুরু
-অরুণ কুমার মহাপাত্র
∼∼∼∼∼∼∼∼∼∼
“তোমার হলো শুরু
আমার হলো সারা
তোমায় আমায় মিলে
এমনি বহে ধারা ।। “
এই হচ্ছে প্রকৃতির খেলা কিম্বা ” হেথা হতে যাও পুরাতন…”
ওপারে দাঁড়িয়ে বাঁশিতে ধুন তুলে কে একজন বলে… যাওয়ার সময় তোমার হলো এবার….
পলাশ শিমুল আজ কে জানে কত দূর !
কেউ কারো নয় এমনই তো ভাসে সুর ।
যে পিঞ্জরে পাখি আছিস তুই যারে এবার তুই যারে…
নতুনের আগমনে পুরাতন কে জায়গা
দিতে যে হবে রে… ।
জরাজীর্ণ বৃদ্ধের ঘোলাটে চোখের দৃষ্টি বলে দেয় এবার যেতে হবে… আর নয় ।
পুরোনো বাড়ি ভাঙে তৈরি হয় নতুন বাড়ি ।
গ্রাম হারায় তার সজীবতা…. গড়ে ওঠে শহরতলি ।
ছোট শহর হয় নগর আর নগর হয় মহানগর ।
রূপান্তরের হাত ধরে এগোয় আধুনিক সভ্যতা ।
একটু একটু করে হারিয়ে যায় পুরোনো ঐতিহ্য…. !
আমাদের উত্তরসূরিরা হয় শিকড়চ্যুত ।
শিকড়ে ফেরার দিন ক্রমশঃ কমে যায় ।
সময়ের দাবি না মেনে উপায় কি ?
সবকিছু বদলে যায় ঠিকই…
থেকে যায় নতুনের আগমনে হারিয়ে যাওয়া পুরাতনের হাসি ,
আনন্দ দীর্ঘশ্বাস…. ।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন