মায়ের ডাক কানে বাজে
-মোঃ আবু তাহের মিয়া
≈≈≈≈≈≈≈≈≈≈
মেয়েটি হাসিমুখে
স্বপ্ন বোনে মনে,
চোখের জলে বুক ভাসে
নিভৃতে গোপনে।
বাবার ঘরের উঠোন ছেড়ে
যায় যে অচিন দেশে,
হাজার আশা বুকের মাঝে
রয় নীরবে শেষে।
শ্বশুরবাড়ির শত কথায়
সহ্য করে নীরব,
ভালোবাসার প্রদীপ জ্বেলে
রাখে সংসার সজীব।
মায়ের ডাক কানে বাজে
নিশি জাগা ক্ষণে,
ফিরতে চাইলেও ফিরতে পারে
না যে আপন মনে।
সুখের খোঁজে দুঃখ বুকে
বেঁধে চলে পথে,
আপনজনের মঙ্গল চেয়ে
থাকে সবার সাথে।
মেয়ের ত্যাগের মহিমাতে
আলোকিত এ ভুবন,
তাদের ভালোবাসায় গড়া
মানবতার জীবন।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতিঃ
নাম- মোঃ আবু তাহের মিয়া,পিতাঃ মরহুম মাও, মোঃ মজিবুর রহমান,আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি,জন্মতারিখ -০৩/১১/১৯৬৯ইং, শিক্ষা- মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাফসীর, হাদিস ও ফিকাহ, তিনটি বিষয়ে কামিল পাস করি,ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামি স্টাডিজ-এর উপর বি,এ অনার্স, এম,এ পাস করি, যথাক্রমে-ঢাকা ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। বি,এড জাতীয় বিশ্ববিদ্যালয়। ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, জয়কালী মন্দির, ঢাকা। স্হায়ী ঠিকানা ও খতিব-রাজাবাড়ি মৌলভী বাড়ি জামে মসজিদ, রায়পুরা,নরসিংদী।
বর্তমান ঠিকানা – গ্রাম ঃ পাইকসা,৩২/২,ওয়ার্ড নং-০৫,রোডনং-০১ ডাকঘরঃ ঘোড়াশাল পৌরসভা,উপজেলা ঃ পলাশ,জেলাঃ নরসিংদী। কবিতা লেখা আমার সখ,ছাত্র জীবনে একটি ধর্মীয় বই লেখি, “নাম “ফতোয়ায়ে নূরে মোহাম্মদী”।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন