ফুলে বোলতার দংশন -আবুল হাসমত আলী

ফুলে বোলতার দংশন

-আবুল হাসমত আলী

∞∞∞∞∞∞∞∞∞∞

আমার চশমা বড় প্রিয় জিনিস ।

ব্লু রঙের ফ্রেমে আটা দুটি গ্লাস।

চোখে পড়লে বেশ লাগে।

কিছুটা বয়স কমে গেছে বলে মনে হয় ।

মেয়েরা তাই বারে বারে চাই আমার প্রতি ।

আমার বয়স বেড়েছে কি? সন্দেহ হয় ?

ঘরে ফিরে তাই আয়নায় দেখি বারবার ।

চশমায় তখন দৃষ্টি আঁটকে থাকে না আর।

আমার দৃষ্টি অতীত ভবিষ্যতের দিকে।

অতীতে নিরাপদ পৃথিবী বাবার আশ্রয়ে ।

বর্তমানে স্তব্ধ হয়ে ভাবছি ভবিষ্যৎ নিয়ে ।

বিষধর বোলতার চাক দেখছি দিকে দিকে।

ওলিরা ফুল বাগান ছেড়ে গেছে ।

তাই গাছগুলিতে ফুল নাই ।

গোলাপ, মাধবী, বকুলরা আজ রিক্ত।

তাদের ঘিরে ধরেছে যতসব আগাছা ।

গোলাপের ঠোঁটে ওলিরা চুম্বন করে না ।

মাঝেমধ্যে বোলতা আসে। দংশন করে।

অতীতেও তারা দংশন করেছিল ।

তবে এবারের হবে আরও জ্বালাময় ।

কারণ বোলতার চাকে কে ঢিল ছুড়েছে।

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি:

আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *