হে মহান বাবা ‎-ক্যচিংনু মারমা

হে মহান বাবা ‎

-ক্যচিংনু মারমা

∼∼∼∼∼∼∼∼∼∼

বটগাছের ছায়া তলে ,আমি মহান।

তোমারি মতো জগতে ,নাহি সমান।

তোমারি কারণে ,আজকে আমি মানুষ।

দশজনের মতো করে, হয়নি ফানুস।


হতবাক দেখে আমি, তোমারি শ্রমকে।

সূর্য বৃষ্টি নিঃসন্দেহে, মেনে নেয় হারকে।

এই ত্যাগের মূল্য আমি,কি করে ভূলি?

কভু সহ্য করিলেন,বুকের গুলি।

সর্বদা থাকিবে মনে ,তোমারি দীক্ষা।

অন্য কারো হতে পায়নি ,কিছুই শিক্ষা।

পেয়েছে হয়তো অনেক ,তবুও আমি।

মনে করি সেথায় যে, বাবাটি দামী।

পূরণ করিতে হবে ,তোমারি স্বপ্ন।

এই পণ থাকিবে যখন ,পেয়েছি রত্ন।

দেখিয়ে দেওয়া পথে,চলেছি নিত্য।

সত্যের পথে এগিয়ে,চলিব সত্য।

 

∼∼∼∼∼∼∼∼∼∼

পরিচিতি

ক্যচিংনু মারমা ২০০৭ সালে ১০ শে জুন খাগড়াছড়ি জেলায় গুইমারা উপজেলায় ফকিরনালা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম সিজি চাকমা,মাতার নাম মাচু মারমা। বর্তমানে গুইমারা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *