এসো হে নবীন -অশোক কুমার পাইক

এসো হে নবীন

-অশোক কুমার পাইক

≈≈≈≈≈≈≈≈≈≈

এসো হে নবীন, পূর্ণ করবে তোমার আসন
সোনালী সবুজ, দৃশ্যময় রূপ করবে শাসন,
কচিকাঁচা, তরুণ তুর্কি যুবা, দেশের সম্পদ
তুমিই তো করবে জীর্ণ প্রাচীন জঞ্জাল রদ l

তোমার আছে অদম্য তেজ ও দুর্জয় শক্তি,
তুমিই দুর্বার, দুর্লভ পুরুষ, আগামীর মুক্তি ;
মহাযজ্ঞের লেলিহান শিখা, বিগলিত প্রাণ,
করুণাধারায় ধৌত করবে দুঃখের অবসান l

তোমার স্বপ্নের চমক প্রসারিত বিশ্ব মাঝে
তুমি সংগ্রামী, দুঃসাহসিক বিদ্রোহী সাজে,
শত বিপর্যয় বাধা একনিমেষে করো রোধ,
প্রত্যাwSঘাতে, পূর্ণ কৌশলে, নাও প্রতিশোধ l

তুমি আমাদের মহামুক্তির, মহাবীজ মন্ত্র,
তোমার বিশ্বাসে আছে সহানুভূতি স্বতন্ত্র ;
উদার আকাশ সমান সুগভীর দরদী প্রাণ,
চিরকাল সমগ্র বিশ্ব নবীনের করে সম্মান l

তুমি আঁধারের আলোক জ্যোতিষ্কের ছটা
তুমি দেবদূত অনন্ত কুন্ডলিনি ঋষির জটা,
তোমার অভূতপূর্ব দর্শন আনত করে ঘাড়,
দুর্গতের রক্ষাকর্তা, বিপদ করো পারাবার l

তোমার দিব্যচক্ষু সমাজ ও এদেশ দর্শনে
কর্মযোগী বীর পুরুষ, বিশ্ব সমাজ দর্পনে;
কালের নিয়মে নতুনের সদা আনাগোনা
যুগে যুগে তোমার অভয় বাণী হয় শোনা l

≈≈≈≈≈≈≈≈≈≈

লেখক পরিচিতি :

কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l

শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l

কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন, এক গুচ্ছ কবিতা, স্বপ্নের ঠিকানা, আজাদ l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l “”অন্বেষণ লেখকের lআত্মজীবনী ” প্রথম খন্ড গ্রন্থতে কবির জীবনী ছাপানো অক্ষরে প্রকাশিত হয়েছে l

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *