অকৃতজ্ঞ খোকা ও মায়ের কান্না
-প্রান্তিক ধর পার্থ
∼∼∼∼∼∼∼∼
ওরে খোকা,
তুই কি ভুলে গেছিস?
তোকে আমি দশ মাস পেটে ধরেছি
তোর ছোট্ট পায়ের কত শত
লাথির আঘাত সহ্য করেছি।
ওরে খোকা,
তুই হয়তো জানিস না
তুই পেটো আশার পর শুধু তোর জন্য
নিজেকে যত্ন করতে শিখেছিলাম
তোকে সুস্থ অবস্থায় পৃথিবীর আলো দেখাতে।
ওরে খোকা,
যে নিশিতে প্রসবের ব্যথা উঠেছিল
সে সময় কাছে কেউ ছিল না,
অসহ্য ব্যথায় চিৎকার করে
সারা বাড়ি ধুলোয় গড়াগড়ি খেয়েছিলাম।
ওরে খোকা,
সে নিশিতে দু চোখের জল শুকিয়ে গিয়েছিলো
তার পর কেমনে জানি জ্ঞান হারিয়ে ফেললাম,
পরক্ষণে আবার জ্ঞান ফিরলো তোর চিৎকারে
দেখি তুই রক্তাক্ত অবস্থায় আমার পানে চেয়ে আছিস।
ওরে খোকা,
সে সময় উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিলনা আমার
হামাগুড়ি দিয়ে তোকে বুকে টেনে নিয়ে
তখনই মনে হলো কি জানিস?
সব ব্যথা যেন এক নিমিষেই হারিয়ে গেলো।
ওরে খোকা,
তার পর তোকে কোলেপিঠে করে বড় করেছি
নিজে না খেয়ে না পড়ে তোকে দিয়েছি,
আজ তুই কত্ত বড় প্রফেসর হয়েছিস কত্ত সুনাম তোর
আর সেই সুনামে বিভোর হয়ে হয়তো
জন্মদাত্রী জননীর কথা তোর আর মনে পড়ে না।
∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
প্রান্তিক ধর পার্থ একজন বাংলাদেশি তরুণ লেখক ও কবি। তিনি ৫ জুন ২০০৪ সালে টাঙ্গাইল জেলাধীন মির্জাপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস টাঙ্গাইল জেলা গোপালপুর থানা হেমনগর গ্রামে। পিতা স্বপন ধর এবং মাতা শ্রীমতি পাপিয়া রাণী ধর। প্রান্তিক ধর পার্থ ২০২০ সালে চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি পাশ করেন তার পর তিনি সরিষাবাড়ি থেকে সম্মানের সহিত উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে ডিগ্রী অধ্যায়ন করেন। তার সাহিত্য অফুরান অনুরাগ সেই ছেলেবেলা থেকেই তার প্রকাশিত বেশ কিছু যৌথ কাব্য গ্রন্থ রয়েছে “শব্দের ডাইরি “কাব্য, নারীত্বের বেদনা, আহত গোলাপ,শুভ্রতার ছোঁয়া, স্বর্ণাক্ষরে লেখা কাব্য, বসন্তের পাখি,কাঠগোলাপের প্রেম, কাশফুলের ছোঁয়া ইত্যাদি ।এছাড়া সাহিত্য চর্চার পাশাপাশি তিনি ডেমিয়েন ফাউন্ডেশনে কর্মরত থেকে যক্ষা ও কুষ্ঠ রোগীর নিত্য সেবা করে যাচ্ছেন।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন