মন পেতে চায়
-তনুশ্রী বসু (পাত্র)
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
দিতে পারো আমায়
একরাশ ভালোবাসা,
যে ভালোবাসায় আমি
পাবো প্রেরণা ও আশা।
দিতে পারো একমুঠো
পবিত্র উন্নত বিশ্বাস,
যা আমাকে যোগাবে
নির্মল নিশ্বাস প্রশ্বাস।
দিতে পারো মজবুত,
দৃঢ় এক বিবেক,
যেখানে থাকবে না
মিথ্যে তুচ্ছ আবেগ।
দিতে পারো আমায়
দুঃসাহসী আত্মবিশ্বাস,
যেথা ভরপুর থাকবে
মনোবল ও বাঁচার আশ্বাস।
দিতে পারো শৈশবের
সেই নিষ্পাপ শিশুমন,
যে হাসে, সদাই খেলে
আপন মনে সর্বক্ষণ।
দিতে পারো প্রাণখোলা
একবুক নির্মল হাসি
মন চায় সেই হাসির
তরঙ্গে আনন্দে ভাসি।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি:-
আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। বিয়ে হয়েছে ১৯৮৩ সালের মে ২৫শে জানুয়ারী, এক মাত্র ছেলের সংসার হোয়েছে বছর চারেক আগে। তারা যে যার নিজের কর্মস্থলে থাকে। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়িতেই থাকি। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। আমার স্বামী এই ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয় ও সাহায্য করে। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন