জীবন এক গোলকধাঁধা -মীনা কুণ্ডু

জীবন এক গোলকধাঁধা

-মীনা কুণ্ডু

∼∼∼∼∼∼∼∼∼∼

জীবন এক গোলকধাঁধা অভিমানে বাঁধা 

    নীরবে নিঃশব্দে তৈরি হয় গল্প গাঁথা 

 সঠিক সময়ের পথের দিশা ঘড়ির কাঁটা 

   একটু ভাবনার সেতুতে তৈরি নকসি কাঁথা।

 হিসাবের খাতাটায় গোঁজামিলে ভরা

   সাদা পাতাটায় ভাঁজ পড়েছে আজ 

লালচে পানা ময়লা অপরিষ্কার খাতাটা   

  পরিষ্কার করা বড় ই কঠিন কাজ । 

জীবনে চলার পথে বেঁচে থাকার জন্য

  দুঃখ কষ্ট গুলো একেবারে একান্ত আপন 

হাসি মুখে সব সহ্য করতে পারলেই 

সাদা ক্যানভাসের পাতায় শুধুই বিজ্ঞাপন।

জীবনে চাওয়া পাওয়ার চাহিদা অনেক 

  খাতাটা ভর্তি হয় তাই কালির আঁচড়ে 

কি পেলাম কি হারালাম সঠিক উত্তর খুঁজে

পৌঁছতে চাই আশার চরম উচ্চ শিখরে।

  ঝুলন্ত ক্যালেন্ডারের পাতা তারিখে ঝলমল 

লাল নীল সাদা কালির অক্ষর গোটা গোটা 

জীবন খাতার পাতা সাদা কালো রঙে ভরা 

যোগ বিয়োগ গুণ ভাগ সরল রেখা মোটা।

মনের ঘরে জমেছে শুধুই ধুলো বালি 

হিসাব কষি সদাই সংসারের নাট্য মঞ্চে  

পিছুটান ভুলে হিংসা বিদ্বেষ দূরে রেখে 

 ফিরে যাই শিশুকালের বিদ্যালয়ের বেঞ্চে।।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি —

আমি মীনা কুণ্ডু উত্তরপাড়ার হুগলি জেলার বাসিন্দা আমি।ছেলে বেলার , স্কুল কলেজ খেলাধুলা বড় হয়ে ওঠা সব কিছু উত্তরপাড়াতে। বর্তমানে বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি। কবিতা লিখতে পড়তে ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি।

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *