মুক্তি কি নেই তবে ‎-ক্যচিংনু মারমা

মুক্তি কি নেই তবে ‎

-ক্যচিংনু মারমা

∼∼∼∼∼∼∼∼∼

ভালোই ছিলাম অনেক আমি,

যখন ছিলাম একা।

তোমায় দেখে কি যে হলো?

মনটা আমার বাঁকা।

চাঁদের পাশে রাখবো তোমায়,

ঝলমল আকাশ পাশে।

তোর আলোতে জ্বলবো আমি,

সারা জীবন ভাসে।

ইচ্ছে গুলো সবই এখন,

স্রোতে ভেসে গেল।

কোনো চেষ্টা কমতি হয় নি,

স্বপ্নগুলো ডুবল।

পাহাড় সমান কষ্ট নিয়ে,

মনটা এখন কাঁদে।

মুক্তি কি নেই তবে আমার,

ধ্বংস আমি ফাঁদে।

‎∼∼∼∼∼∼∼∼∼

 পরিচিতি:

ক্যচিংনু মারমা ২০০৭ সালে ১০ শে জুন খাগড়াছড়ি জেলায় গুইমারা উপজেলায় ফকিরনালা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম সিজি চাকমা,মাতার নাম মাচু মারমা। ছোটবেলায় সহজ -সরল ভাবে বেড়ে উঠে।ছয় বছর বয়সে গ্রামের প্রাইমারি স্কুলে(ফকির নালা সরকারি প্রাথমিক বিদ্যালয়) ভর্তি হয়েছে এবং সেখানেই প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পর্যন্ত হাতিমুড়া হাই স্কুলে এবং নবম -দশম শ্রেণী গুইমারা কলেজিয়েট হাই স্কুলের মাধ্যমে ম্যাট্রিক পাশ করে।বর্তমানে গুইমারা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *