শহুরে বাবু -অশোক কুমার পাইক

শহুরে বাবু

-অশোক কুমার পাইক

∞∞∞∞∞∞∞∞∞

আমার গাঁয়ে তোমার বাড়ি শহরে ভাই থাকো ?
সাজপোশাকে সাহেব হয়ে চাকনচিকন রাখো ?
তোমার কথার শহুরেটান, নেই তো গেঁও ভাষা,
গাঁয়ের কথ্য ভাষা ভোলায় শহুরে ভাষায় হাসা l

গাঁয়ের স্মৃতি তোমার কি আর মনে আছে ভাই,
গাঁ টি ঘেরা গাছগাছালি, শহরে পাবে কি তাই ?
সবুজ সোনালী ফসলক্ষেত, কোমল দূর্বাঘাসে
সারা মাঠ যে বিছায়ে আছে ঘুমের শয্যা বাসে l

গাঁয়ের মাঠে গরু ছাগল, রোজই চরে বেড়ায়,
এই শহরে তাই কি পাবে ? ছটাক জমি ঘেরায়,
পুকুরে হাঁস চরে বেড়ায়, মুরগি উঠানে ঘোরে,
পুকুর ডোবা,দিগন্ত মাঠ তাই কি পেলে শহরে ?

গাঁয়ের মাটিই জন্ম নিলে অজ্ঞ মায়ের কোলে
সেই মায়েরই দুধ খেয়ে যে অনেক বড়ো হলে,
তোমার কি আর গাঁয়ের কথা মনে আছে ভাই ?
মায়ের কথা বলতে গেলে ঘাড়টি ফেরাও তাই ?

বন্ধু তোমায় চিনে নিলাম আমায় মনে রাখো,
গাঁয়ের খড়ো মাটির ঘরে আর না তুমি থাকো,
জন্মভূমি, সব স্বজনের, করলে না আর মনে
মিঠেকড়া শহুরে স্বাদ, গ্রাম জাগায় না ক্ষণে ?

∞∞∞∞∞∞∞∞∞

লেখক পরিচিতি :

কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l

শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l

কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন, এক গুচ্ছ কবিতা, স্বপ্নের ঠিকানা, আজাদ l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *