উপহাস
-শান্তি দাস
∼∼∼∼∼∼∼∼
মনে বড় তৃষ্ণা কিছু লিখবো জীবনের কথা,
আমি পাররো কি মেটাতে এই স্বপ্নগুলো।
কত কিছু আসে মনের কোণে হঠাৎ হারিয়ে যায়,
স্মৃতির অগোচরে কত ঘটনা ভেসে উঠে মনে।
লিখব বলে কলম ধরি আঙ্গুল যেন বিষাদ গ্রস্থ,
কত লোকে কত কথা বলে শুধু উপহাস করেই চলে।
খাতা কলম নিয়ে লিখতে বসলেই কত জনে কত কথা,
শুনবো না কিছু উপহাস করুক কিছুর ধার ধারি না ।
পারবো কি তৃষ্ণা মেটানো স্বপ্ন দেখা সবার উপহাসে,
শুনেছি সরস্বতীর চরণে কলম ঠেকিয়ে নিলে
গড়গড়িয়ে লেখা আসে বিদ্যাদেবীর আশীর্বাদে,
উপহাস এড়িয়ে লিখেই চলছি অনেকে বিদ্রুপ করে।
সেই লিখার তৃষ্ণা মেটাতে পারবো কিনা জানিনা,
নিদ্রাদেবী ও ভীষন ছাড়ে না কিন্তু নিজের মত চলছি।
কবিতা, গল্প আসে মনে, স্মৃতির পাতায় পাতায়,
আমি মনের তৃষ্ণা মিটিয়ে লিখবো নিজের মত করে।
মনের অন্তরালে যা আছে উজাড় করে উপহাস এড়িয়ে,
পারবো কি সেই তৃষ্ণা মেটাতে সকলকে পেছন ফেলে।
জীবনের ভুল ভ্রান্তির হিসেব নিকেশ চুকিয়ে লিখতে,
যতই উপহাস সেদিন হবে আমার লেখার স্বার্থকতা ।
∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন