সুপ্ত প্রলয় -এম এ সাত্তার

সুপ্ত প্রলয়

-এম এ সাত্তার

∞∞∞∞∞∞∞

চারিপাশে হেরি ক্রন্দন রোল

মানুষ আজ যে বিষণ্ণ,

অন্যায় দেখে মর্মাহত আমি, 

রক্ত আমার তূর্য ছিন্ন।

শৃঙ্খলিত এই হতাশ জীবন চারিদিকে শুধু হাহাকার,

ওরে অগ্নিবান, ক্ষ্যাপা বলবান, 

ভাঙো এই কারাগার।

অবিচারের এই ঘোর অমানিশায় 

আমি আজ রাগান্বিত,

বুকের ভেতর ক্ষুব্ধ তুফান

মহাকাল আজ থরথর প্রকম্পিত।

রুদ্র আত্মা চিন্তিত মোর

এ কোন আঁধার নামলো ধরায়,

ভীত নই তবু সন্দিহান মন, 

কাপুুরুষেরা যে শুধু ডরায়।

ভেঙে ফেলো সব সন্দিহান মেঘ 

জাগো রে সুপ্ত মহাশক্তি,

মানুষের তরে চিন্তিত মন, 

এই তো আসল মানব-ভক্তি।

ভেঙে বিপ্লবে, ঝড়ের তাণ্ডবে, 

আনো মহাবিজয়-স্বস্তি,

সৃষ্টিকর্তার চরণে জানাই চির কৃতজ্ঞ 

এটাই আমার নিবেদন ভক্তি।

স্বার্থের মায়াজাল ছিন্ন করিয়া, 

মানুষের পাশে জয়গানে,

অবশেষে নামুক এক অনাবিল প্রশান্তি এই শান্ত প্রাণে।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-
এম এ সাত্তার। জন্ম: ২ ফেব্রুয়ারি ১৯৬২। কর্মজীবনে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের অভিজ্ঞতা তাঁকে দেশপ্রেম, মানবিকতা এবং দায়িত্ববোধে সমৃদ্ধ করেছে।
২০১৫ সাল থেকে সমাজে মানুষে মানুষে ক্রমবর্ধমান হিংসা, বিভেদ ও মূল্যবোধের অবক্ষয় তাঁকে গভীরভাবে আলোড়িত করে। সেই উপলব্ধি থেকেই তিনি কবি হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর কলমে ফুটে ওঠে মানবতা, সম্প্রীতি, দেশপ্রেম, আধ্যাত্মিক চেতনা এবং সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা। তিনি বিশ্বাস করেন, কবিতা কেবল অনুভূতির ভাষা নয়; এটি মানুষকে ভালোবাসা, সহমর্মিতা, ন্যায় ও শান্তির পথে আহ্বান জানানোর এক শক্তিশালী মাধ্যম।
সহজ, সাবলীল ও হৃদয়স্পর্শী ভাষায় রচিত তাঁর কবিতায় মানবকল্যাণ, ভ্রাতৃত্ববোধ এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ সমাজ গড়ার প্রত্যয় স্পষ্টভাবে প্রতিফলিত হয়। সাহিত্যচর্চার মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার স্বপ্ন লালন করেন।

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *