পরনিন্দা পরচর্চা
-শান্তি দাস
∞∞∞∞∞∞∞∞
নিজের ব্যর্থতা ও আত্মবিশ্বাসে অভাব যাদের মনে,
নিজের অপরাধ ঢাকতে সমালোচনায় বসে অন্যের সনে।
পরনিন্দা পরচর্চা করা এটা তো অবসরের কাজ,
যদি অপরের দোষ দেখে তবেই মাথায় পড়ে বাজ।
মানুষ আজকাল নিজের অপকর্ম করে না বিচার,
তাদের অনেকের মাঝে নেই কখনো ধর্মের আচার।
প্রবাদ বাক্য বলে মানুষের সমালোচনায় পাপ কাটে,
যারা সেটা বুঝে বলে এইসব কথা ফেলে এসো ঘাটে।
নিজের কুকর্ম দেখে না কেউ পরকে নিয়েই সদা ব্যস্ত,
অপরের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে করে হেস্তনেস্ত।
নিন্দুকেরা নিন্দা করে ঘুরে বেড়ায় এটাই তাদের স্বভাব,
তোমার আমার সঙ্গে থাকবে নিন্দা এমন নেই অভাব।
যারা পরের চর্চা করে চলছে সমানে ওরাই সবার মিত্র,
যখন ধরা পড়ে সাথে সাথে উঠে আসে কাজের চিত্র।
গুরুজনেরা বলে বিনা মূল্যে ময়লা ধুয়ে হও পবিত্র ভাই,
তারাই তোমার আপনজন এমন বন্ধু পৃথিবীতে নাই।
তাই পরচর্চা করবেই ওদের এটাই রীতি জগতের সাথে,
নিজের মন্দ দেখে না তাদের কি অন্যদের করা সাজে।
সবাই বলে আত্মসমালোচনা করলে ভালো হয়,
পরের দোষ গুণ না দেখে ভাবলে থাকবে না ভয়।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন