স্বার্থপরতা -মীনা কুণ্ডু

স্বার্থপরতা

-মীনা কুণ্ডু

∼∼∼∼∼∼∼∼∼∼

মানবিক দিক থেকে স্বার্থপরতা বড় নিন্দনীয়
জগতে বেঁচে থাকার জন্য কোনটা শোভনীয় ?
বর্তমানে স্বার্থপর না হলে নিজের মঙ্গল হবে না
সমগ্ৰ মানুষের কামনা বাসনা চাহিদা অন্তহীনা।

লোভের পথে ক্রমাগত পড়ছে বড় দীর্ঘশ্বাস
অবচেতন মনে কেবল স্বার্থের খোঁজের শ্বাস ,
শিক্ষা দীক্ষায় মানুষ অনেক বেশি প্রতিষ্ঠিত
মধ্যবিত্ত মানুষেরা আজো নিচেই অধিষ্ঠিত।

মানুষ নিজেকে ছাড়া ভাবে না কোন কিছু
যেখানেই স্বার্থের গন্ধ মানুষ নেয় তার পিছু ,
মানব সভ্যতার উন্নতির কথা ভাবে না কেউ
তারা জানে আপনি বাঁচলে বাজবে বাজনার ঢেউ।

এযুগে নেই যীশু, চৈতন্য, বিবেকানন্দ মহামানব
সমাজে ভরে গেছে হাজার হাজার দৈত্য দানব ,
ধনী দরিদ্র সকলেই করে টাকার গন্ধের খোঁজ
আজো এই সংসারে ভাই ভাই রক্ত ঝরায় রোজ।

জীব সেবাই শিব সেবা জানি সকলেই মোরা
তবুও চালাই মোরা ছুরি কাঁচি গুলির ফোয়ারা ,
মানুষকে ঘৃনা করলে ঈশ্বরকে ঘৃনা করা হয়
বিশ্ব জগতে স্বার্থপরতা জঘন্য কাজ বোধহয়।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি —
আমি মীনা কুণ্ডু । হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা আমি। ছেলেবেলা থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা খেলাধুলা সব কিছু উত্তরপাড়ায়। বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি কবিতা লিখতে পড়তে ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি।

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *