কবির জন্ম -অশোক কুমার পাইক

কবির জন্ম

-অশোক কুমার পাইক

∼∼∼∼∼∼∼∼∼

অখ্যাত এই গাঁয়ে জন্মেছিলাম এক বর্ষণ রাতে
আজ সেই জন্মদিনে খরদীপ্ত রক্তিম সূর্যের রূপ,
অনর্গল ঝরে পড়ছে পড়ন্ত কবির অদম্য শরীরে
সূর্যোদয়ের ঐ প্রস্ফুটিত আভা দ্বিধাহীন নিশ্চুপ !

সুদীর্ঘ সময় পেরিয়ে এলাম দু’ধারে সবুজ ফেলে
পায়ে পায়ে জড়ান সেই কাদা মাটির ভেজা গন্ধ,
ফসলের ক্ষেত, পুকুর ডোবা, রঙ বেরঙের পাখি,
এক চিলতে সিঁদুরের টিপ সূর্যাস্তের ফেরায় ছন্দ l

“নাম মোর অশোক, ধাম ধোপাহাট, অখ্যাত গাঁয়,
পিতৃদেব যামিনীকান্ত আর কিরণবালা মাতৃদেবী,
অগ্রজ নরেন্দ্রনাথ, শৈলেন্দ্রনাথ, এক যে ভগিনী,
দিপালী, সংসারে কনিষ্ঠ আমি মুগ্ধতা ঘেরা সবই l

জীবনের উত্থান পতনের অনেক ইতিহাস গাথা
মহাসুখ, মহাদুখ, কখন এলো, কখন গেল চলে,
সংসার সীমান্তে অবাধ বিচরণ, স্বজনের লাগি,
হে উদাসীন পৃথিবী, অজ্ঞাত কি সব যাও বলে ?

জীবনে হয়েছে আমার ছন্দপতন, জন্মান্তরেও,
দৈবলীলার রুদ্রনৃত্য অবিচারে ক্লিষ্ট অলৌকিক,
তাঁদেরই মাঝে পিষ্ঠ সব, উত্থিত হয় নাই বৈভব,
জন্ম পথে আর এই পড়ন্তবেলায় বিমর্ষ চতুর্দিক l

∼∼∼∼∼∼∼∼∼

লেখক পরিচিতি :

কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l

শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l

কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন, এক গুচ্ছ কবিতা, স্বপ্নের ঠিকানা, আজাদ l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *