মানুষ মানুষে নেই -শ্রী স্বপন কুমার দাস

মানুষ মানুষে নেই

-শ্রী স্বপন কুমার দাস

∞∞∞∞∞∞∞∞∞

পৃথিবী আছে পৃথিবীতেই 

মানুষ মানুষে নেই, 

আদর্শ বিবেক অস্তাচলে 

হায়না ভাসা খেই। 

গোলাপ বাগে কান্নার রোল 

যাচ্ছে ঝরে চারা,

জুঁই মল্লিকা গন্ধরাজ 

চাঁপা ছন্নছাড়া।

আকাশ জুড়ে শকুন উড়ে 

দুর্গন্ধ পরিবেশ, 

নরখাদকের অত্যাচারে 

মনুষ্যত্ব শেষ।

উর্দ্ধ নয়ন নিম্নগামী 

রসাতলে মুখ,

মানবিকতা মানবতার 

সাংঘাতিক অসুখ।

পৃথিবী আছে পৃথিবীতেই 

মানুষ মানুষে নেই, 

জাগো মাগো মহাশক্তি 

দেবী দূর্গাতেই।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

শ্রী স্বপন কুমার দাস।

পিতা – স্বর্গীয় সন্তোষ কুমার দাস।

মাতা – শ্রীমত্যা কল্যাণী দেবী।

জন্মস্থান – গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ।

জন্ম তারিখ – ১৬/০৪/১৯৬৩।

লেখালেখির হাত ১৯৭৮ সাল থেকে এখনো চলছে।

দুটি কাব্যগ্রন্থ – উত্তরণ ও শব্দ তোরণ।

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *