অতিবৃষ্টি ‎-ক্যচিংনু মারমা

অতিবৃষ্টি ‎

-ক্যচিংনু মারমা

≈≈≈≈≈≈≈≈≈

দেশের জন্য অতিবৃষ্টি,

মোটেই কাম্য নয়।

পাহাড়বাসী আকাশ দেখে,

চুপটি করে রয়।

মাথার ঘামকে পায়ে ফেলে,

কষ্ট করা ধান।

এক বৃষ্টিতে সেই সোনার ধান,

কেড়ে নিল প্রাণ।

 

ধানের সাথে নিয়ে গেল,

স্বপ্নের ঘেরা ঘর।

সৃষ্টিকর্তা কষ্ট দেখে,

দিবে তাদের বর?

 

দেখা গেছে গাড়ি এখন,

মানুষ কাঁধে ঠাঁই।

মানবতা এমনভাবে,

যেন দেখতে পাই।

‎≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

ক্যচিংনু মারমা ২০০৭ সালে ১০ শে জুন খাগড়াছড়ি জেলায় গুইমারা উপজেলায় ফকিরনালা গ্রামে জন্মগ্রহণ করেন এবং সেই গ্রামে বেড়ে উঠে। পিতার নাম সিজি চাকমা,মাতার নাম মাচু মারমা। বর্তমানে গুইমারা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *