গর্হিতের গর্হিতা -রবিন রায়

গর্হিতের গর্হিতা

-রবিন রায়

≈≈≈≈≈≈≈≈≈≈

সামান্য নহে সামান্য, অসামান্য বনে ;

অদম্য বর্বরতায় আস্ফালনে রণে। 

তুচ্ছ প্রাণে ক্ষুদ্র প্রাপ্তি গর্ব অতিশয়,

বোধের অভাবে মত্ত জাগায়ে বিস্ময়। 

ক্ষিপ্র ভয়াল হেলায় অতি সামান্যতে,

গর্বিত হৃদয় বক্রে নিয়ম মান্যতে। 

মাত্রাতীত লম্ফঝম্প চেতনা বিনায়,

প্রাপ্তি ভরে অভিশাপে সহন সীমায় ;

স্বল্প শিক্ষা অল্প জ্ঞানে মাতোয়ারা হৃদে,

স্বীয়ের স্বভাব দোষে মর্মে যায় বিঁধে। 

বৃষ্টি জলে পুঁটি নাচে, কৈ’য়ে কানে হাঁটে ;

সিন্ধু মাঝে কোটি প্রাণে রহে নিজ ঠাঁটে। 

অতল মাঝ দরিয়া লহর বিহীন, 

কিনারে প্রতিনিয়ত ঝঞ্ঝা সম্মুখীন ;

বৃহদাকার নক্ষত্রে মিটিমিটি জ্বলে, 

প্রদীপ শিখার নৃত্য বায়ুর আগলে। 

বে-লাগাম অহমিকা নষ্ট মতি ধরে,

আত্ম ভোলা সত্তা হারা মর্মান্তিকে মরে;

অমেয় এই ব্রহ্মাণ্ডে পূর্ণ কিছু নহে, 

বিনয়ী শান্ত স্বভাবী সৃষ্টি গতে রহে। 

বিকৃত হাল সমাজে নিকৃষ্ট বহুল, 

অবিমৃশ্যকারীতায় প্রতাপী প্রতুল ;

সামান্যের অসামান্য ব্যাপ্তী দুরাচারী, 

বিশ্ব আজি ধ্বংস মুখে ভরি ব্যভাচারী। 

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি ঃ—- 

ছড়াকর, কবি ও সাহিত্যিক সম্মানিত এবং শ্রদ্ধেয় গুণী কবিবর রবিন রায়, অধুনা পশ্চিম বঙ্গের অন্তর্গত উত্তর ২৪ পরগণা জেলার পশ্চিম ধনিয়া গ্রামের নিবাসী। তিনি বহু মানসম্মত ও উৎকৃষ্ট লেখার মাধ্যমে নিজেকে প্রজ্জ্বলিত করেছেন। উনার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ। তবে বাঙালি ঘরে জন্ম সূত্রে বাংলা ভাষা এবং বাংলা কবিতার প্রতি সুতীব্র আকর্ষণে বাংলা সাহিত্যকে ভালোবাসেন। সেই অপার কবিতা প্রেম থেকেই তাঁর এই লেখালেখির মাধ্যম বেছে নেওয়া। তাঁর লেখায় পাঠকবৃন্দের অভিমত এবং গঠনমূলক মন্তব্য প্রদানের আর্জি রাখেন।পাঠক মহলের হৃদয় স্পর্শ করতে পারলেই

তিনি প্রচেষ্টায় সার্থক এবং ধন্য হন। সকল মাননীয়, শ্রদ্ধেয় এবং প্রণম্য সম্পাদক, পাঠক ও সমালোচক গণকে কলমধারীর কুর্নিশ রইলো সতত।

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *