তামাদি -চন্দ্রিমা গুপ্ত

তামাদি

-চন্দ্রিমা গুপ্ত

∼∼∼∼∼∼∼∼

 অনেকদিন  ভেবেছি সে আসবেই

  রঙিন কল্পনার পাল লাগিয়েছিলাম-

    বহমান চলমান ডিঙি নৌকায়

   বেলা বেড়েছে আমি পড়ন্ত গোধূলিতে, 

    মনে মনে তোমাকে শাপ দিই

     প্রেম ছিল কি তোমারও মনে?

     এলে না তো পলাশ তলায়!

      হাতে ফুল ছিল আমার, রাঙা গোলাপ।

       ফুলের পাঁপড়ি ঝরেছে কবে!

        বই সঙ্গী আমার,তুমি হারলে;

        আমার  অবেলায় তুমি বিস্মৃতি,

         আমি এখন ধূসর রঙ ভালবাসি।

∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

যখন ক্লাস সেভেনে পড়ি তখন থেকেই আমার লেখা শুরু গল্প দিয়ে।আমার কবি পরিচিতির শুরু মূলত ফেসবুক থেকে,ফেসবুকে আমি কবিতাই লিখি। ফেসবুকে আমার কবিতা হাজারেও বেশী।এরপর মিলন সাগর ওয়েব সাইটে আমার কবিতা প্রকাশিত হয়, কবিতা ককটেল ওয়েব সাইটে আমার গল্প কবিতা প্রকাশিত হয় এছাড়া কিছু সংকলনে আমার কবিতা ,গল্প প্রকাশিত হয়েছে। আমি সাধারনত সময়ের কবিতা বা গল্প লিখি। এভাবেই আমি এগিয়ে যেতে চাই সময়ের সাথে সমাজ ও বাস্তবকে অবলম্বন করে লিখে যেতে চাই

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *