পূর্বাভাষ -অশোক কুমার পাইক

পূর্বাভাষ

-অশোক কুমার পাইক

≈≈≈≈≈≈≈≈≈≈

ভীষণ এক দুর্দিন আসছে ধেয়ে পৃথিবীর বুকে
মহামারী, বন্যায়, জগৎবাসী মরবে ধুঁকে ধুঁকে !
কঠিন ব্যাধি,আশঙ্কা, দুরন্ত গতিতে ভরে যাবে
উন্মাদ,বিকার রূপ ক্রমশ পথেই দেখতে পাবে l

মহাপ্রলয়, মহাঝঞ্ঝা,বিদ্যুৎ বেগে  ধেয়ে এসে
কত মানব অস্তিত্ব ধূলিসাৎ করবে কালবেশে,
বিরাট ধূমকেতু আগ্রাসী আবির্ভাবে বিশ্বপুরে
বজ্রনিনাদ কণ্ঠে হাঁক মেরে যাবে বিকট সুরে !

কোটি কীটপতঙ্গের কামড়, জীবজন্তুর হানি,
অলৌকিক অঘটন অন্তর বিদ্ধ করবে জানি,
প্রকৃতি নিষ্ঠুর তান্ডব চালাবে মহা আগ্রাসনে
ক্ষমাহীন তাড়নায় মনুষ্যকূল রবে কোন বনে ?

দূষিত পবন  ঘূর্ণিবেগে শ্বাস প্রশ্বাসের মাঝে
জীবন দরবারে মরণ আলিঙ্গনে স্তব্ধ কাজে,
নিষ্ঠুর ওস্তাদি চালাবে ভয়ানক পাথর চেপে
মহাবিপর্যয় দেখবে জগৎবাসী কেঁপে কেঁপে l

চির শাশ্বত দিবাকর যেন ভূপৃষ্ঠে নামে ক্রমে
তাপপ্রবাহ,অগ্নিপিন্ড,জ্বলবে ধরে পুরোদমে,
আষাঢ়, শ্রাবণধারা বিমুখ বিদ্রোহ সন্ধিক্ষণে
সুবর্ণ মৃত্তিকা ফুটিফাটা হবে খরা বাদাবনে l

ভীষণ দুঃসময়  ঘিরছে বৈভবে প্রকৃতি রুষ্ট
তৃষ্নর বারি আপ্যায়নে ভুতল রবে না পুষ্ট,
অসীম আকাশ বর্ষণহারা কান্নায় মুখ ঢেকে
পূর্ণ মৌনব্রত পালন করবে ক্ষুন্ন ছবি এঁকে l

মানুষের অন্যায়, অত্যাচার, দাম্ভিকতা বেড়ে
সর্বনাশের পথে উন্মাদ হিংসা আসছে তেড়ে,
প্রচন্ড হানাহানি,খুনোখুনি, মৃত্যু মিছিল দেখে
নরখাদক, নরপিচাশ,জেগে উঠবে রক্তমেখে l

≈≈≈≈≈≈≈≈≈≈

লেখক পরিচিতি :

কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l

শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l

কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন, এক গুচ্ছ কবিতা, স্বপ্নের ঠিকানা, আজাদ l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l

Check Also

কবির জন্ম -অশোক কুমার পাইক

কবির জন্ম -অশোক কুমার পাইক ∼∼∼∼∼∼∼∼∼ অখ্যাত এই গাঁয়ে জন্মেছিলাম এক বর্ষণ রাতে আজ সেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *