বর্ষার আনন্দে জাগল পাড়া -মীনা কুণ্ডু

বর্ষার আনন্দে জাগল পাড়া

-মীনা কুণ্ডু

≈≈≈≈≈≈≈≈≈

বর্ষার আনন্দে জাগল পাড়া 

উঠোনে জল থৈ থৈ ,

পাড়ার মোড়ে রাস্তার জলে

কচিকাচা করে হৈ হৈ ।

ঘন নীল গগনের ললাটখানি 

সেজেছে সাদা চন্দনে ,

বর্ষা রানী ঝড়ছে ধরায় 

হাওয়ার সনে সনে ।

সন্ধ্যা বেলায় মধুর খেলা 

গর্জে ওঠে বাতাস,

রুদ্র বীণায় বাজে ঝঙ্কার 

ঘন নীল আকাশ।

পথ চিনে বাড়ি ফেরে 

খোঁটায় বাধা গরু,

  মধুর কণ্ঠে মাঝি ভায়ার 

ভাটিয়ালি গান শুরু ।

উত্তাল তরঙ্গের ঢেউয়ের নাচন 

আকাশে বিদ্যুতের খেলা,

ব্যাঙের ডাকে জাগল পাড়া

উঠোনে ব্যাঙাচির মেলা।

≈≈≈≈≈≈≈≈≈

 কবি পরিচিতি —

আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা। ছোটো থেকে বড় হয়ে ওঠা লেখা পড়া খেলা ধুলা স্কুল কলেজ সব কিছু উত্তরপাড়ায়। বর্তমানে বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি। কবিতা লিখতে পড়তে ভালো লাগে তাই একটু চেষ্টা করি।

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *