আগামীর অভিশাপ -শ্রী স্বপন কুমার দাস

আগামীর অভিশাপ

-শ্রী স্বপন কুমার দাস

∞∞∞∞∞∞

সাত লক্ষ ঋণের বোঝা

আগামীর অভিশাপ,

নব প্রজন্মের ভবিতব্য

অন্ধকারে পরিতাপ।

আজ যারা হচ্ছে খুশি

ভাতা টাকা হাতে পেয়ে,

ভেবে ওরা দেখেছে কেউ

আগামী মরবে না খেয়ে!

লক্ষ লক্ষ বেকার দেশে

ওই দিকে লক্ষ্য নাই,

শিক্ষা স্বাস্থ্য সবেতে-ই

শূন্যপদ দীর্ঘস্থায়ী।

রাজনীতি চাওয়া পাওয়া

কে কত দেয় বেশি,

তার দিকে লক্ষ্য সবার

নামে নামুক অমানিশি।

∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

কবি শ্রী স্বপন কুমার দাস পিতা স্বর্গীয় সন্তোষ কুমার দাস মাতা শ্রীমত্যা কল্যাণী দেবী।জন্ম- ১৯৬৩ সাল ১৬ এপ্রিল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর মহকুমা। রাজ্য পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ।

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *