ক্ষণিকের মেলা -জান্নাতুন নাঈম

ক্ষণিকের মেলা

-জান্নাতুন নাঈম

∼∼∼∼∼∼∼∼

দুনিয়াটা ক্ষণিকের মেলা,,

আজ আছে,, কাল শেষ হবে খেলা।।

হিসেব ফুরোলে একদিন ঝরে যাবে পাতা ,,

মুছে যাবে পথঘাট, রয়ে যাবে শুধু হিসাবের খাতা।।

পড়ন্ত বিকেলের রোদে স্তব্ধ হবে শ্রান্ত আমার জীবন,,

মাটির গভীরে চিনে নেবে আমার দেহ রবো নিদ্রা চিরন্তন।।

রেখে যাব আলো-ছায়া, আর কিছু কবিতা স্মৃতির নিশান,,

ফেলে যাওয়া পদচিহ্ন মুছে দেবে শ্রাবণের ধারা প্রবাহমান।।

জীবনের নদী এসে মেশে যবে অতল সাগরে,

সব পাওয়া-না পাওয়া রয়ে যাবে নিখুঁত অচেনা ঘরে।।

হয়ে যাব দূর আকাশের তারা কিংবা দখিনা বাতাস,,

জীবন তো খামে মোড়া এক শান্ত সূদীর্ঘ প্রকাশ।। 

মৃত্যু তো নয় কোনো হার মানা পরাজয়,

যেখানে ফুরায় ক্লান্তি, শুরু হয় অনন্ত সময়।।

যতই করিবো চেষ্টা আসিতে ফিরে,, 

সব চেষ্টা হবে ব্যর্থ, ফিরে আসা হবেনা আর এই নীড়ে।।

∼∼∼∼∼∼∼∼

কবির পরিচিতিঃ

নামঃ জান্নাতুন নাঈম

গ্রামঃ রামানন্দ পুর

থানাঃ দাগনভূঞা

জেলাঃ ফেনী

বাংলাদেশ

শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স

পেশাঃ শিক্ষিকা অবসরে (লেখিকা)

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *