শ্রেষ্ঠ বাঙালি -মোঃ জামাল উদ্দিন

শ্রেষ্ঠ বাঙালি

-মোঃ জামাল উদ্দিন

∼∼∼∼∼∼∼∼∼

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি 

শেখ মুজিবুর রহমান, 

বাঙালির হৃদয়ের মানুষ তুমি 

বাংলার জন্য দিয়েছ প্রাণ।

তুমি কবিদের কবি মহা কবি 

স্বর্ণ অক্ষরে লেখা আজীবন, 

বাঙালির বাংলা ভাষা মানচিত্র 

তোমার ডাকের অবদান।

শোকের মাসে বাঙালির স্মরণে 

তুমি থাকবে অন্তরে,

নিষ্ঠুরতম কাজটি করেছে যারা

নিক্ষিপ্ত হবে ঘৃণার তরে। 

তোমার বজ্র কন্ঠ আজও বাজে 

বাঙালি হৃদয়ের কোণে, 

বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পাই

ভুলি তোমায় কেমনে।

বাংলা আজ পৃথিবীর ভাষা 

নেই শ্রেষ্ঠ বাঙালি, 

মর্যাদার ভাষা বাংলা হয়েছে 

 আমরা কথা বলি।

∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি:

জন্ম ও বংশপরিচয়:
মোঃ জামাল উদ্দিন ১৯৭৩ সালে পহেলা জানুয়ারি কুমিল্লা জেলার ,মুরাদনগর উপজেলা, বাঙ্গুরা বাজার থানার অন্তর্গতা কালারাইয়া গ্রামের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মোহাম্মদ আলী এবং মাতা মরহুমা জাহেরা খাতুন।

শিক্ষাজীবন:
তিনি যোগেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম হাতে ঘড়ি শিক্ষাজীবন শুরু করেন। ১৯৮৮ সালে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি প্রথম বিভাগে উত্তীর্ণ হন। শ্রীকাইল সরকারি কলেজ থেকে ১৯৯০ সালে এইচএসসি এবং ১৯৯২ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবন ও সামাজিক কর্মকাণ্ড:
তার নিজ গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করতে শ্রম অর্থ বুদ্ধি পরামর্শ দিয়ে গড়ে তোলেন । গ্রামের শান্তি সমাজ কল্যাণ সংঘের কোষাধক্ষ ছিলেন এবং গ্রামের সকলের নিকট খুব বিশ্বস্ত একজন মানুষ। “আবে- মুরাদ জামে মসজিদ” এর প্রতিষ্ঠাতা ও পরিচালক।
পেশাগত জীবনে তিনি শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। প্রায় চার বছর একটি প্রাথমিক বিদ্যালয় ও ‘রামচন্দ্রপুর’ সোনামিয়া মোল্লা মাদ্রাসায় শিক্ষকতা করেন। কর্মের তাগিদে ২০০০ সালে ঢাকায় এসে বেসরকারি কোম্পানিতে চাকরির পর নিজেই ব্যবসা-বাণিজ্যে প্রবেশ করেন। বর্তমানে “কুমিল্লা গ্যাস সেন্টার”ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে সফলভাবে কার্যক্রম পরিচালনা করে আসছেন।

সাংসারিক জীবন:
তার স্ত্রীর নাম মোছাঃ ইয়াসমিন আক্তার, তিনি দুই সন্তানের জনক একজন ছেলে মোঃ জহিরুল ইসলাম জিসান ব্র্যাক ইউনিভার্সিটিতে অধ্যায়নরত কম্পিউটার সাইন্স অফ ইঞ্জিনিয়ারিং এক মেয়ে জাইমা জেরিন আইডিয়াল স্কুল এন্ড কলেজে তৃতীয় শ্রেণীর ছাত্রী।

Check Also

চলো দেশ গড়ি -মোঃ জামাল উদ্দিন

চলো দেশ গড়ি -মোঃ জামাল উদ্দিন ∼∼∼∼∼∼∼∼∼∼ হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে চলো দেশ গড়ি, আশরাফুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *