নতজানু -চন্দ্রিমা গুপ্ত

নতজানু

-চন্দ্রিমা গুপ্ত

∼∼∼∼∼∼∼∼

  দিনভর আলো ও সময়ের গতি

    সব কিছু মিলে মিশে প্রেম, বিষাদ;

     কেঁদে ওঠে নবজাতক নতুন ভোরে

      কারও হাসি শিশুর কান্না একসাথে।

      কোথাও কাঁদছে কেউ  বিদীর্ণ হৃদয়ে

      প্রিয়জন নিথর, শিয়রে বসে শেষ স্পর্শে;

       ভোর এল রঙের সাজে শোকাহত কেউ-

       কোথাও  হৈচৈ কলরোল তমসা চিরে!

        আগামী আসে বারবার অতীত গিয়ে,

        কে যে অলক্ষে ভাগ্যলিপি লেখেন 

         বৈষম্য, বৈচিত্রে সৃজনে বিস্ময় এনে-

         কেউ নয় অভিন্ন এক অবয়বে

         মায়া বন্ধনে বেঁধেছেন সবে এক মাটিতে।

∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি- 
যখন ক্লাস সেভেনে পড়ি তখন থেকেই আমার লেখা শুরু গল্প দিয়ে।আমার কবি পরিচিতির শুরু মূলত ফেসবুক থেকে,ফেসবুকে আমি কবিতাই লিখি। ফেসবুকে আমার কবিতা হাজারেও বেশী।এরপর মিলন সাগর ওয়েব সাইটে আমার কবিতা প্রকাশিত হয়, কবিতা ককটেল ওয়েব সাইটে আমার গল্প কবিতা প্রকাশিত হয় এছাড়া কিছু সংকলনে আমার কবিতা ,গল্প প্রকাশিত হয়েছে। আমি সাধারনত সময়ের কবিতা বা গল্প লিখি। এভাবেই আমি এগিয়ে যেতে চাই সময়ের সাথে সমাজ ও বাস্তবকে অবলম্বন করে লিখে যেতে চাই

Check Also

কালস্রোতে কবি ভাবনা -শ্রী স্বপন কুমার দাস

কালস্রোতে কবি ভাবনা -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼ কালি কলম সৃষ্টিছাড়া আঙ্গুল টিপা যন্ত্রে, গ্রন্থাগারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *