ক্ষণস্থায়ী‎ -ক্যচিংনু মারমা

ক্ষণস্থায়ী‎

-ক্যচিংনু মারমা

≈≈≈≈≈≈≈≈≈

বিশ্বে আছে যত কিছু,
‎সবই কিন্তু অস্থায়ী।
‎তোমার সাথেই মোর সম্পর্ক,
‎কেমন হবে চিরস্থায়ী?
‎
‎ইচ্ছে করে নিঃস্ব হয়ে,
‎বাতাসে যায় হারিয়ে।
‎হৃদয় বলে তুমি মানুষ,
‎থাকতে হবে কাঁদিয়ে।
‎
‎পাহাড়,বাতাস, বৃষ্টি জানে
‎তোমায় কত্ত ভালোবাসি?
‎স্বপ্ন গেলো স্রোতে ভেসে,
‎সঙ্গে নিল মুখের হাসি।
‎
‎সম্পর্ক হোক যথা তথা,
‎বাম হৃদয়ের থাকবে তুমি।
‎আকাশ  পাতাল এক হলে ও
‎অপেক্ষা হোক থাকবো আমি।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতিঃ

ক্যচিংনু মারমা ২০০৭ সালে ১০ শে জুন খাগড়াছড়ি জেলায় গুইমারা উপজেলায় ফকিরনালা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম সিজি চাকমা,মাতার নাম মাচু মারমা। বর্তমানে গুইমারা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

Check Also

কালস্রোতে কবি ভাবনা -শ্রী স্বপন কুমার দাস

কালস্রোতে কবি ভাবনা -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼ কালি কলম সৃষ্টিছাড়া আঙ্গুল টিপা যন্ত্রে, গ্রন্থাগারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *